এক্সপ্লোর

Tribeni News: ত্রিবেণীতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার, উদ্ধার করলেন মাঝিরা

Hooghly News: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক বৃদ্ধা। বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করলেন মাঝিরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ত্রিবেণীতে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ত্রিবেণী: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন এক বৃদ্ধা। চোখের সামনে এই ঘটনা দেখে তাঁকে উদ্ধার করলেন মাঝিরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ত্রিবেণীতে (Tribeni News)। ওই বৃদ্ধার নাম আরতি ঘোষ। বয়স ৭৮ বছর। বাড়ি বলাগড় ব্লকের সোমড়া বাজার এলাকায়। 

আরও পড়ুন:  Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ২১ জুলাই ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে..

পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধার বড় ছেলে শৈলেন ঘোষের মেয়ে ডালিয়ার অস্বাভাবিক মৃত্যু হয় মাস দুয়েক আগে। হুগলি জেলার পোলবার আমনান গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে।
মা মরা মেয়ে ডালিয়া ঠাকুমার কাছেই মানুষ হয়েছিল। নাতনিকে নিজের মেয়ের মত মানুষ করেন বৃদ্ধা। বড় ছেলের বছর দুয়েক আগে মৃত্যু হলে বৃদ্ধার একমাত্র অবলম্বন ছিল তাঁর নাতনি। সেই নাতনি চলে যাওয়ায় বৃদ্ধা অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তবুও নিজের কাজ নিজে করতেন।

বুধবার ব্যাঙ্কে যাবার নাম করে বাড়ি থেকে বের হন সোমড়ারই এক টোটোয় করে। ব্যাঙ্ক বন্ধ থাকায় বৃদ্ধার বাপের বাড়ি বেহুলা চলে যান। সেখান থেকে ওই টোটোতে ত্রিবেণী ঘাটে স্নান করবেন বলে আসেন। পরে টোটো চালককে বৃদ্ধা বলেন ফিরে যেতে তিনি পরে বাড়ি ফিরবেন। এরপর ত্রিবেণী গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ বসে থাকার পর গঙ্গায় ঝাঁপ দেন ওই বৃ্দ্ধার। বিষয়টি দেখতে পেয়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা চিৎকার করে ওঠেন। তখন ত্রিবেণী ঘাটে থাকা নৌকার মাঝিরা গঙ্গার জলের স্রোতে ভেসে যেতে থাকা বৃদ্ধাকে উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ত্রিবেণী গঙ্গার ঘাট এলাকায়।

আরও পড়ুন: Petrol Diesel Price:১০০-র নিচে পেট্রোল দেশের এই শহরে ! আজ কলকাতা-সহ জেলায় জ্বালানির দর কত ?

পরে বলাগড় থানার অফিসার ইনচার্জ রাজকিরণ মুখোপাধ্যায় বৃদ্ধার বাড়িতে এই ঘটনার খবর দেন। সেই খবর শুনে বৃদ্ধার এক নাতি সুমন ঘোষ ত্রিবেণী ঘাটে আসেন রাত নটা নাগাদ। তারপর তিনি ঠাকুমাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gaighata News: টসে জিতেও শেষ রক্ষা হল না, তৃণমূল যোগে গাইঘাটার পঞ্চায়েত হাতছাড়া BJP-র

 

সেরা শিরোনাম

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget