এক্সপ্লোর

Kunal Ghosh: 'চার আনার নকুলদানার পার্টি বিজেপিকে বারো আনার প্রচার', আদালতের ধাক্কায় পাল্টা কুণাল

এক দশক পর ধর্মতলায় বিজেপির সভা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও অনির্বাণ বাগচী: ধর্মতলায় বিজেপির (BJP) সভার বিরোধিতা করে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেয়েছে তৃণমূল (TMC) সরকার। আর আদালত যেদিন বিজেপির এই সভায় অনুমতি দিল, সেদিনই এই সভার বিরোধিতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'চার আনার নকুলদানার পার্টি বিজেপিকে বারো আনার প্রচার দেওয়া হল। কারা ওপরমহলকে পরামর্শ দেয়? '

তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বললেন, একটা চার আনার নকুলদানার পার্টি বিজেপি, তাকে বারো আনার প্রচার দেওয়া হল, এই জায়গাটা করতে দেব না, করতে দেব না, কারা ওপরমহলকে পরামর্শ দেয়? এ তো কোর্টের মুড, মেজাজ, কোর্টের ঘরে ঢুকলে, কোর্টের হাওয়া গায়ে লাগলে বলে দেওয়া যায়, মামলাটা কোন দিকে যাচ্ছে। তাহলে বিজেপি বা অমুক দলকে, সভা করতে দেব না, অমুক জায়গায় দেব না, আবার  কোর্ট দিচ্ছে।

এক দশক পর ধর্মতলায় বিজেপির সভা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার। তৃণমূল সরকারের বিরোধিতা উড়িয়ে বিজেপির সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই দিনই বিজেপির সভায় রাজ্য় সরকারের বিরোধিতা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ!

শুধু তাই নয়, দলীয় নেতাদের একাংশকেও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি! কার্যত অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক!

কুণাল ঘোষ এদিনের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও বলেন, এগুলো আমাদের মতো তুচ্ছ সৈনিকদের সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। কোথাও সিপিএম যদি মিছিল করে, তাতে কী এসে যায়! আমার প্রশ্ন হল, যেটা আমরা বুঝতে পারছি, যে কোর্টে এটা হতে চলেছে, কোর্টে এটা হওয়াটাই স্বাভাবিক, আমরা সেই ফাঁদে পা দিচ্ছি কেন? নাকি এই প্রসেসটার মধ্য়ে এমন অনেকে রয়েছেন, যাঁরা মমতা ব্য়ানার্জির সরকারকে কোর্টে বেইজ্জত করতে চাইছেন, দুর্বল করতে চাইছেন। নাহলে এই ধরনের ঘটনা, এই ভুল লড়াইতে রাজ্য় সরকারকে ইনভলভ করা, এটা হতে পারে না।

বিজেপির সভায় বিরোধিতা নিয়ে বিস্ফোরক কুণাল। কার্যত অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করে, কাদের নিশানা? এতদিন বাম-কংগ্রেস অভিযোগ করত, বিজেপির সভার বিরোধিতা করে, কার্যত তাদেরই প্রচার করে দিচ্ছে তৃণমূল। কিনতু, এবার তৃণমূলের রাজ্য় সম্পাদকই যেভাবে সরাসরি সেই কথা বলে দিলেন, তাতে কি দলের অস্বস্তি বাড়বে? সেই উত্তর দেবে সময়। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget