এক্সপ্লোর

Bowbazar House Crack: ধনতেরাসের আগে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের, বউবাজারে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সারাইয়ের সুপারিশ বিশেষজ্ঞদের

Kolkata News: বুধবার, বউবাজারে সোনার দোকানগুলি পরিদর্শনে যায় কলকাতা পুলিশ, KMRCL, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজারে সোনার দোকানগুলি পরিদর্শনে (Bowbazar House Crack) করল কলকাতা পুলিশ, KMRCL, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। পরিদর্শনের পর বিশেষজ্ঞদের দাবি, এখনকার মতো ব্যবসা চালিয়ে গেলেও, না সারালে সমস্যা হবে। কিন্তু ধনতেরাসের আগে দু'টো দিন ব্যবসা করতে দেওয়ার আর্জি ব্যবসায়ীদের (Kolkata Metro)। 

বউবাজারে দোকানে দোকানে ঘুরে পরিস্থিতি পরিদর্শন

'জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে চলে যেতে হবে আমাদের', 'ছাড়পত্র' কবিতায় লিখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। মেট্রোর সুড়ঙ্গে বিপত্তিতে যে ঘরে দেওয়াল জুড়ে ক্ষতচিহ্ণের আঁকিবুকি চোখে পড়ছেন এই মুহূর্তে, বর্তমানে সেটি অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের ছাত্রাবাস। সিপিআই-এর দাবি, এই ঘরের এই টেবিলে বসেই কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন 'ছাড়পত্র' কবিতাটি। 

সিপিআই-এর সম্পাদক মণ্ডলীর এক সদস্য বলেন, "সুকান্ত ছাড়পত্র লিখেছিলেন। সে যা অবস্থায় রয়েছে বলার নয়।" বউবাজারে এখনও অনেকে সপরিবারে ঘরছাড়া। কারও দোকানে তালা ঝুলছে, কেউ বা ভয়ে ভয়ে দোকান খুলেছেন কোনও রকমে। 

প্রথম বার বিপর্যয় যদিও নেমেছিল তিন বছর আগেই (Kolkata News)। তার পর নোভেল করোনাভাইরাসের ধাক্কা। এ বছর ক্ষতিটুকু পুষিয়ে নেওয়ার আশায় বুক বেঁধেছিলেন ব্য়বসায়ীরা। কিন্তু বিধি বাম।  তাই 'স্বর্ণশিল্প বাঁচাও কমিটি'র বাবলা দে বলেন, "ক্ষতিপূরণ চাই না। সারিয়ে দেওয়া হোক। ২টো দিন ব্যবসা করতে দেওয়া হোক।"

আরও পড়ুন: Ultodanga News: উল্টোডাঙাতেও এ বার হদিশ মিলল থোক থোক টাকা, নগদেই উদ্ধার ১.৫ কোটি

বুধবার, বউবাজারে সোনার দোকানগুলি পরিদর্শনে যায় কলকাতা পুলিশ, KMRCL, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। অনেকেরই দোকান বাড়িতে। যাঁরা ‍দোকান খুলেছেন ও যাঁরা খুলতে পারেননি, এই রকম বেশ কয়েকজনের বাড়ি ঘুরে দেখেন তাঁরা। 

পরিদর্শনের পর যাদবপুরের বিশেষজ্ঞদের দাবি, এখনকার মতো ব্যবসা চালিয়ে গেলেও, পরে না সারালে সমস্যা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির এক সদস্য বলেন, "ইন্সপেকশনের পর দেখছি, ছাপাখানার এলাকা দেখলাম, কিছু দোকানে ব্যবসা করা যেতে পারে। তবে পরে সারিয়ে নিতে হবেই।"  

ধনতেরাসের আগে মাথায় হাত স্বর্ণশিল্পীদের

এ নিয়ে কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "সোনার দোকান পুরো ইন্সপেকশন করে খুলতে হবে। তারপর বলা আছে। রাজনৈতিক ভেদাভেদ করি না তাই আসা হয়েছে।" এ দিন, বৌবাজারের পরিস্থিতি নিয়ে একটি বৈঠকও হয়। বৈঠকে ছিল KMRCL, কলকাতা পুলিশ, পুরসভা ও যাদবপুরের বিশেষজ্ঞ দল। সব মিলিয়ে, বউবাজারের বাসিন্দাদের প্রশ্ন একটাই, এই সঙ্কটের স্থায়ী সমাধান কবে হবে! 

সেরা শিরোনাম

Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ED Raid : দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget