এক্সপ্লোর

Ultodanga News: উল্টোডাঙাতেও এ বার হদিশ মিলল থোক থোক টাকা, নগদেই উদ্ধার ১.৫ কোটি

Kolkata News:ইডি সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচকাণ্ডে ব্যবসায়ীর অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি অভিযান চালায় ইডি।

কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach) টাকার পাহাড়ের হদিশ মেলার পর এ বার এবার উল্টোডাঙাতেও নগদে প্রায় দেড় কোটি টাকা মিলল।  ধৃত আমির খানে (Amir Khan)-ঘনিষ্ঠ রমেশ আগরওয়ালের উল্টোডাঙার বাড়িতে দেড় কোটির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গার্ডেনরিচের যকের ধন উদ্ধারের পর এ বার উল্টোডাঙাতেও থোক থোক টাকা মিলল (Kolkata News)। 

শহরে ফের কোটি কোটি টাকার হদিশ মিলল

ইডি সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচকাণ্ডে ব্যবসায়ীর অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। উল্টোডাঙা ছাড়াও পার্ক স্ট্রিট, যাদবপুরে একযোগে ইডির ম্যারাথন তল্লাশি চলে। ই-নাগেটস অ্যাপে প্রতারণা ১৭ কোটির পর তাতেই এ বার আরও দেড় কোটির হদিশ মিলল। খাটের নিচে ১৭ কোটি, ক্রিপ্টোকারেন্সিতে আরও কোটি কোটির হদিশ মিলেছিল আগেই। 

বুধবার দুপুর থেকে উল্টোডাঙায় আমির ঘনিষ্ঠের ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এখনও পর্যন্ত তল্লাশি চলছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আমিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে রমেশের সঙ্গে লেনদেনের হদিশ মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়। রমেশের বাড়িতে একটি আলমারিতেই ওই দেড় কোটি টাকা মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Becharam Manna: নজরে পঞ্চায়েত নির্বাচন! কাজ ফেলে রাখা যাবে না, সিঙ্গুরে বললেন বেচারাম

বাড়ির অন্য কোথাও আর টাকা লুকিয়ে রাখা হয়েছে কি না খতিয়ে দেখছে ইডি। উদ্ধার হওয়া দেড় কোটি টাকা গুনতে আনা হয় টাকা গোনার যন্ত্রও। ইডি সূত্রে খবর, প্রচুর গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। ই-নাগেটস অ্যাপের যে আর্থিক লেনদেন হয়, এখনও সেই সংক্রান্ত ২১০০ অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তা ঘাঁটতে গিয়েই রমেশের খোঁজ মেলে।   

এখনও তল্লাশি চলছে শহরের একাধিক জায়গায়

বুধবার রাত ১১টা পর্যন্ত ওই বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। আমিরের ঘনিষ্ঠ বন্ধুর কাছে এত টাকা কোথা থেকে এল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে,আমিরের গার্ডেনরিচের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়। এ ছাড়াও, শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে। ওই বাড়িতেই ইডি আধিকারিকদের জন্য নৈশভোজের আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget