এক্সপ্লোর

Bratya Basu: 'রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো হয়নি', মিড-ডে মিল রিপোর্টে তোপ ব্রাত্যর

Mid Day Meal:'ক্যাগ ২০২১-২২ অর্থবর্ষের অডিট সম্পূর্ণ করেছে। সেখানে এই ধরনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।', দাবি শিক্ষামন্ত্রীর

কলকাতা: মিড-ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। পিটিআই সূত্রের খবর, শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বিস্ফোরক তথ্য মিলেছে। যা নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

কী অভিযোগ:
গতবছর ৬ মাসেই অন্তত ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, খবর পিটিআই সূত্রের। 'গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ কোটি প্লেট মিড ডে মিল বেশি দেখানো হয়েছে, ১৬ কোটি প্লেট বাবদ অন্তত ১০০ কোটি টাকা বেশি দেখানো হয়েছে মিড ডে মিল প্রকল্পে' কেন্দ্রীয় সরকারকে পেশ করা রিপোর্টে দাবি শিক্ষামন্ত্রকের প্যানেলের।

শিক্ষামন্ত্রীর দাবি:
গোটা রিপোর্টকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, 'এই রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্য যথাযথ ভাবে স্থান পায়নি। সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্য অধিকর্তা, কুকড মিড ডে মিল-এর সই নেই সেই সই ছাড়াই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রিপোর্ট রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত হয়নি। তাহলে যৌথ পর্যালোচনা কমিটির যৌথতা কোথায় থাকল? ক্যাগ ২০২১-২২ অর্থবর্ষের অডিট সম্পূর্ণ করেছে। সেখানে এই ধরনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।' জেআরএম-এর রিপোর্টের প্রেক্ষিতে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

 

শুভেন্দুর তোপ:
শিক্ষামন্ত্রকের মিড ডে মিলের (Mid Day Meal) রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি বলেছেন, 'রাজ্য সরকার মিড ডে মিলে ১০০ কোটি টাকা বেশি দেখিয়েছে, জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ। আগেই বলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার। মাত্র ৬ মাসেই ১০০ কোটির তছরুপ, গত ১২ বছরে কতটাকা চুরি হয়েছে ভাবুন। প্রশাসন চালানোর নামে দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার।'

ট্যুইট-তোপ অমিত মালব্যর:
মিড ডে মিলে দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দুর্নীতি অসুখে পরিণত হয়েছে। তাঁর প্রশাসন পিএম পোষণ তহবিলকেও ছাড়ে না। কেন্দ্র-রাজ্য যৌথ পর্যালোচনায় ১০০ কোটি টাকা সরানোর তথ্য উঠে এসেছে। শিশুদেরও এখানে অভুক্ত রাখা হয়।'

আরও পড়ুন: প্রার্থী বাছবেন নিজে, ঘোষণাই সার মমতার, নির্দেশ উপেক্ষা করে দেওয়াল লিখন, প্রচার শুরু জেলায়

 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget