এক্সপ্লোর

Visva Bharati: দেশের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকদের হস্তক্ষেপ রয়েছে, বিস্ফোরক বিবৃতি বিশ্বভারতীর উপাচার্যের

Bidyut Chakraborty: মোদি সরকারেরই কড়া সমালোচনা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিক, বীরভূম: দেশের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকদের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিস্ফোরক বিবৃতি বিশ্বভারতী (Visva Bharati) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty)। অধ্যক্ষ-উপাচার্যদের নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার খেলা চলে বলে দাবি করলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।  

স্কুল-কলেজের অধ্যক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নের প্রক্রিয়া রাজনীতিকদের হস্তক্ষেপ মুক্ত নয়। এই সব ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার খেলা চলে। একদিকে বিস্ফোরক, অন্যদিকে উলটপুরাণ। দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এবার মোদি সরকারেরই কড়া সমালোচনা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।                                  

রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) তৈরি বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তার উপাচার্য নিয়োগ করে দিল্লির সরকার। বিদ্যুৎ চক্রবর্তীকেও নিয়োগ করেছে মোদি সরকার। এই অবস্থায় সোমবার, বিশ্বভারতীর ওয়েবসাইটে ৬ পাতার একটি বিবৃতি প্রকাশ করেন উপাচার্য। যার একাংশে তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকদের নিয়ত মাতব্বরি শিক্ষাকে রসাতলে পাঠিয়েছে। দেশের ভবিষ্যতে এর কী বিরূপ প্রভাব পড়বে, তা নিয়ে তাঁদের কোনও হুঁশ নেই। এমনকি স্কুল-কলেজের অধ্যক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপচার্য , মনোনয়নের প্রক্রিয়া রাজনীতিকদের হস্তক্ষেপ মুক্ত নয়! আমি শুনেছি, যদিও আমি ঠিক প্রমাণ দিতে পারব না, এই সব ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার খেলা চলে।                                                       

আরও পড়ুন, 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ

সাম্প্রতিক অতীতে উপাচার্য হিসেবে নেওয়া বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্য সরকার ও তৃণমূল। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করতে ছাড়েননি বিদ্যুৎ চক্রবর্তীও।  বিশ্বভারতীর উপাচার্যকে 'বিজেপির দালাল' বলতেও পিছপা হয়নি রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে তাঁর গলায় কেন্দ্রীয় সরকারের সমালোচনায় শোরগোল পড়ে গিয়েছে বিশেষজ্ঞমহলে।                                    

কুণাল ঘোষ বলেন, "হাওয়ায় না ভাসিয়ে একটু তথ্য প্রমাণ দিয়ে তো বলতে পারতেন। প্রতিষ্ঠা করার দায় তো তার। কেন্দ্রীয় বলছেন না রাজ্য বলছেন, কী করে বোঝা যাবে।" 

চলতি বছরের জুলাই মাসে, হায়দরাবাদে বিজেপির কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, তাঁদের নেতৃত্বে ভারতই হয়ে উঠবে বিশ্বগুরু।  আর এদিন বিশ্বভারতীর উপাচার্য, তাঁর বিবৃতির একেবারে শেষে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, সরস্বতীর আশীর্বাদ কখনও ভ্রষ্ট ও অলসদের ওপর বর্ষিত হয় না। বরং তাঁর বরপ্রাপ্ত হন তাঁরাই যাঁরা সর্বাত্মক বিদ্যাচর্চায় মনোনিবেশ করেন। আমরা যদি তেমন বরপ্রাপ্ত হতে পারি, তাহলে  বিশ্ব বা জগৎগুরু হওয়া আমাদের পক্ষে দূরগত স্বপ্ন বলে মনে হবে না। আর তা না হলে, এ শুধু একটা ফাঁপা স্লোগানে পর্যবসিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget