এক্সপ্লোর

Partha Chatterjee: 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ

Partha Chatterjee on Court: বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী? সিবিআইয়ের অভিযোগ নিয়ে আদালতে প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়। সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, আদালতে এমনটাই অভিযোগ পার্থর । 

প্রকাশ সিনহা, কলকাতা: মিলল না রেহাই। ফের খারিজ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত ৭ জনের জামিনের আর্জি। ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁদের। বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী? সিবিআইয়ের (CBI) অভিযোগ নিয়ে আদালতে প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, আদালতে এমনটাই অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের।                                                              

এদিন, জামিনের আবেদন জানিয়ে, এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলে। কোনও কমিটিকে কোনও নির্দেশ দেননি। কোনও বৈঠক করেননি। কোনও কমিটিও তাঁকে কোনওদিন রিপোর্ট দেয়নি। তাহলে কী করে তিনি অভিযুক্ত হচ্ছেন? এরপর তদন্তকারী অফিসারের কাছে কেস ডায়েরি চেয়ে বিচারক প্রশ্ন করেন, আপনারা অ্য়াকশন নিচ্ছেন না কেন?  তদন্তকারী অফিসার মলয় দাস বলেন, যতদিন না চিহ্নিত করতে পারছি, ততদিন অ্য়াকশন নিতে পারছি না।                                                             

এরপর, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী বলেন, CBI নিজেই বলছে, আরও তদন্ত চালিয়ে নিয়ে যাবে। অন্যদিকে বলছে, সরকার চার্জশিট করার অনুমতি দিচ্ছে না। ওঁরা তো নিজেরাই বলছে, তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ না হলে, রাজ্য সরকার কীভাবে অনুমতি দেবে? CBI এক কথা বলছে, বৃহত্তর ষড়যন্ত্র, প্রভাবশালী। এর বাইরে কিছুই নেই CBI'এর কাছে।                          

আরও পড়ুন, 'আমি বদলে গিয়েছি, ভগবান থেকে এখন শয়তান', একটি মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পাল্টা, জামিনের বিরোধিতা করে, CBI'এর আইনজীবী বলেন, এই মামলায় অনেকে জড়িত। একটা গোটা চেন রয়েছে। পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা শৃঙ্খলের শেষ পর্যন্ত পৌঁছতে চাই। অনেকের নাম সামনে এসেছে। অনেকের নাম সামনে আনা বাকি আছে। টাকা কোথায় গেল, খুঁজে বের করতে হবে। এরপর, সিবিআইয়ের তরফে জানানো হয়, প্রত্যেক ১৪ দিন অন্তর রিপোর্ট জমা দেবে তারা। 

এরপরই পার্থ চট্টোপাধ্যায় বলেন ওঠেন, "প্রতিদিন শুনছি, বৃহত্তর ষড়যন্ত্র। শুনে শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী? আমার সামাজিকভাবে চরিত্র হনন করা হচ্ছে। এরপর আর কেউ মন্ত্রী হতে চাইবে না। কেউ জনপ্রতিনিধি হতে চাইবে না। মন্ত্রী হওয়া কী অপরাধ? আপনার কাছে বিচার চাই।" 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget