এক্সপ্লোর

Jalpaiguri News : বিদ্বেষের আবহেই জলপাইগুড়িতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে চলল গুলি, লুটিয়ে পড়ল পাচারকারী

একজন গুলি খেলেও অন্যরা গরু নিয়ে পালিয়ে যায়। একটি মাত্র গরুকে উদ্ধার করতে পারে  বিএসএফ। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে। চড়ছে উত্তেজনার পারদ। ভারত বিদ্বেষী স্লোগান উঠছে বাংলাদেশে প্রকাশ্যেই। ভারতের সব রকম জিনিস বয়কটের ডাক দিয়েছেন সেখানকার নেতাই। এরই মধ্যে শুক্রবার উত্তেজনা ছড়াল বাংলাদেশ বর্ডারে। বেআইনি পাচার রুখতে গিয়ে চলল গুলি। সূত্রের খবর গরু পাচার রুখতে গিয়েই গুলি চালাতে হয় BSFকে।  গুলিতে একজনের প্রাণ যায়। 

জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিং পাড়ায় সীমান্তে একটা অংশে কাঁটাতার নেই।  বৃহস্পতিবার রাতে সেই ফাঁকা জায়গা দিয়েই গরু পাচারের চেষ্টা করে একদল বাংলাদেশি।  ৩৫  থেকে ৪০ জন ছিল সেই দলে।  বি এস এফ জওয়ানরা তাদের রোখার চেষ্টা করলেই উত্তেজনা সৃষ্টি হয়। জওয়ানদের ওপর পাল্টা হামলা চালায় হামলাকারীরা।    

তখনই দুই তরফে সংঘর্ষ বাধে।  নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য বিএসএফের তরফে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।  এতেই এক পাচারকারী মারা যায়। একজন গুলি খেলেও অন্যরা গরু নিয়ে পালিয়ে যায়। একটি মাত্র গরুকে উদ্ধার করতে পারে  বিএসএফ। 

দু পক্ষের সংঘর্ষে  সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হন । তাঁকে  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।   গভীর রাতে এই ঘটনা ঘটে থাকলেও দুপুর পর্যন্ত ওই বাংলাদেশি পাচারকারীর দেহ  ঝুলিপাড়া এলাকায় উন্মুক্ত মাঠেই পড়ে ছিল। এছাড়াও সেখানে পাওয়া গিয়েছে পাচারকারীদের ধারালো অস্ত্রশস্ত্র।                                                 

বিএসএফ সূত্রে খবর, ঘন কুয়াশার মধ্যে ভারতের সিংপাড়া থেকে বাংলাদেশে গরু নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ  জওয়ানরা তাদের ধাওয়া করলে, তারা না পালিয়ে পাল্টা আক্রমণ করে।  লাঠি দিয়ে আঘাত করে। তাতে বিএসএফের একজন জওয়ান আহত হন। তখনই আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। তাতেই এক পাচারকারী মারা যায়। তবে বাকিরা পালিয়ে যায়। বিএসএফের একজনই আহত হয়েছেন বলে খবর। 

আরও পড়ুন :

'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget