এক্সপ্লোর

West Burdwan News: নগদ না পেয়ে 'গোঁসা', ১০ হাজার টাকা মিষ্টি নষ্ট দুষ্কৃতীদের

Sweet Shop Vandalized In Pandaveswar: চুরি করতে এসে নগদ টাকা না পেয়ে মিষ্টির দোকানে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার স্টেশন রোডে ঘটনাটি ঘটে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: চুরি (theft) করতে এসে নগদ টাকা না পেয়ে মিষ্টির দোকানে (sweet shop) তাণ্ডব চালাল দুষ্কৃতীরা (miscreants)। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের (west burdwann) পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানার স্টেশন রোডে ঘটনাটি ঘটে। অভিযোগ পালানোর সময় রাগের চোটে ডিটারজেন্ট ছিটিয়ে সব মিষ্টি নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা।

কী হয়েছে?

খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মিষ্টির দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন এক পুলিশ আধিকারিক। কী হয়েছিল ওই দোকানে?
মালিক জয়ন্ত লাহার দাবি, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। চার দিক লন্ডভন্ড, ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পরই নজরে আসে মোক্ষম বিষয়। দোকানের গ্যাস সিলিন্ডার, তেলের টিন-সহ বেশ কিছু জিনিস উধাও, টের পান জয়ন্ত। সঙ্গে দেখেন, প্রায় ১০ হাজার টাকার মিষ্টি নষ্ট করা হয়েছে। সব কটির উপরই ডিটারজেন্ট ছড়ানো। 

রাগের চোটে তছনছ...

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মঙ্গলবার রাতে মিষ্টির দোকানে হানা দিলেও দোকানের ক্যাশ বাক্সে সম্ভবত কোনও নগদ টাকা পায়নি তারা। তাই রাগের চোটে সব মিষ্টির উপর ডিটারজেন্ট পাউডার গুঁড়ো ছড়িয়ে চলে যায়। তবে যাওয়ার আগে ৫ টিন তেল এবং ২ সিলিন্ডার গ্যাসও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, অভিযোগ দোকান মালিকের। 

কিন্তু দশ হাজার টাকা মিষ্টির যা হাল হয়েছে সেটি দেখে সবচেয়ে বেশি মুষরে পড়েছেন দোকান মালিক। তাঁর চিন্তা একটাই। এবার সময়মতো অর্ডার পৌঁছবে কী করে? অপরাধের কড়া সমালোচনা করেও আড়ালে অবশ্য় অনেকেই বলেছেন, চুরি করতে এসে যদি নগদই না মেলে রাগ তো স্বাভাবিক। হাজার হোক, কাজটা যে ভীষণ ঝুঁকির। ধরা পড়লে হাজতবাস তো বটেই, তার আগে আরও অনেক দাওয়াই বরাদ্দ থাকে। কিন্তু এত কিছু সত্ত্বেও টাকাকড়ি পাওয়া যায়নি। প্রতিশোধের আগুন থেকে তাই ডিটারজেন্ট!

আরও পড়ুন:ফোটোগ্রাফারের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণেই কি মৃত্যু?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget