এক্সপ্লোর

Malda News: ফোটোগ্রাফারের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণেই কি মৃত্যু?

Photographer's Unnatural Death: পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) চাঁচলে ফোটোগ্রাফারের (Photographer) ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রেমঘটিত কারণেই কি মৃত্যু? যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধন্দে পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল (Chanchal) সদর স্টেডিয়ামের বিপরীতে।

ফোটোগ্রাফারে অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক নাহা। যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে মেলামেশা কমিয়ে দেন। এরপরই বুধবার সকালে শোওয়ার ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা প্রাথমিকভাবে অনুমান করছে যে প্রেমঘটিত কারণে অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

আরও পড়ুন - Malda News: নাম বিভ্রাটে গ্রেফতার হওয়া ব্যক্তিকে মুক্তি দিল মালদা জেলা আদালত

প্রেমে আঘাত পাওয়ার কারণেই কি এই মৃত্যু?

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মৃত যুবক পেশায় ফোটোগ্রাফার। মৃতের এক আত্মীয় অঙ্কুর পোদ্দার জানাচ্ছেন যে, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে শোওয়ার জন্য যান। সকালে বাড়ির লোকেরা ডাকাডাকি করলে কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। দরজা খুলে যুবকের ঝুলন্ত দেহ দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পরিবারের লোকেরা অনুমান করছেন যে, প্রেমঘটিত কোনও কারণেই অবসাদে আত্মঘাতী হয়েছেন যুবক। এক আত্মীয় জানাচ্ছেন, প্রেমে আঘাত পাওয়ার পরই অবসাদে আক্রান্ত হন যুবক। তারপরই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। যুবকের মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমেছে।

কয়েকদিন আগেই মালদায় স্কুলছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ  দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget