এক্সপ্লোর

Call Center Scam: কলকাতায় বসে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার

ED Raid: আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

প্রকাশ সিন্‌হা, কলকাতা : আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে রাজ্যের ১০টি জায়গায় হানা দিয়েছে ED। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী। ED-র দাবি, কলকাতায় বসে বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে প্রতারণা হয়েছে। কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে বলে দাবি ED-র। ED-র দাবি, এখনও পর্যন্ত কল সেন্টার প্রতারণায় আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একসঙ্গে ১০ জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। কলকাতা, হাওড়া-সহ ১০ জায়গায় চলছে তল্লাশি অভিযান। প্রায় ৩ ঘণ্টা ধরে জারি রয়েছে ইডি- র অভিযান। বালিগঞ্জ, তোপসিয়া, পিকনিক গার্ডেন, সল্টলেক সেক্টর ফাইভ- এইসব জায়গাতেও পৌঁছে গিয়েছে ইডি- র টিম। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে এই কল সেন্টারের অফিস। রাজারহাট, নিউটাউন, বাগুইআটিতেও চলছে ইডি- র তল্লাশি অভিযান। একাধিক নথি এবং তথ্য উদ্ধার হয়েছে। 

কলকাতার এক ব্যবসায়ীর নাম উঠে এসেছে এই ঘটনায়। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর নাম রাজেশ গোয়েঙ্কা। তাঁর বাড়িতেও রয়েছেন ইডি আধিকারিকরা। ভিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। ইডি সূত্রে খবর, কলকাতায় কল সেন্টার খুলে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো। তাদের থেকে সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে প্রতারণা করে। সেই টাকা আবার ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে। কোনও হাওয়ালা র‍্যাকেটের ব্যবহার করা হয়নি।

গত কয়েক মাস ধরেই অনুসন্ধান চালাচ্ছিল ইডি। জানা যায়, বাঙ্গুর এলাকাতেও একটি কল সেন্টার খোলা হয়েছিল। এইসব কল সেন্টারের মাধ্যমে যে প্রতারণা করা হচ্ছিল সেই সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে আগেই। তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, কলকাতার বাইরে রাজ্যের অন্যত্রও রয়েছে এই ধরনের আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টার। অন্য রাজ্যেও এই র‍্যাকেট ছড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে, এই আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের পিছনে রয়েছে একটা বড় র‍্যাকেট। এদের কাজ ছিল বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতানো এবং তা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget