এক্সপ্লোর

Saayoni Ghosh: 'মণিপুর থেকে নজর ঘোরাতে বাংলা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে', পাল্টা আক্রমণ সায়নীর

একদিকে যখন জ্বলছে মণিপুর। ঠিক তখনই বাংলাতেও তার আঁচ এসে পড়েছে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দল।

কলকাতা: 'মণিপুর থেকে নজর ঘোরাতে ছড়ানো হচ্ছে বাংলা নিয়ে ভুয়ো খবর'। মালদা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা সরব হওয়ায় পাল্টা আক্রমণে সায়নী। সরাসরি অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানিকে আক্রমণ তৃণমূল যুব সভানেত্রীর। একদিকে যখন জ্বলছে মণিপুর। ঠিক তখনই বাংলাতেও তার আঁচ এসে পড়েছে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। গতকালই সাংবাদিক বৈঠক করে পুরনো প্রসঙ্গে তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 

বিজেপি (BJP) শাসিত মণিপুরে (Manipur) নারী নির্যাতনকে হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন পাল্টা, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে আক্রমণের পথে হাঁটল বিজেপি। NCRB-র তথ্য তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল।

জ্বলছে মণিপুর: যার আঁচে উত্তপ্ত দেশের রাজনীতি। শুক্রবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মণিপুরে নারী নির্যাতন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখেই পাল্টা আক্রমণের পথে হাঁটল বিজেপিও।

অনুরাগ ঠাকুর (Anurag Thakur) যে তিনটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, সেই বাংলা, রাজস্থান এবং বিহারে বিজেপি (BJP) বিরোধী দলেরই সরকার রয়েছে। যারা মোদি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের শরিক। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তেমনই ৩ রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ খুঁচিয়ে তুলতেই, পাল্টা কেন্দ্রেরই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান সামনে এনে তৃণমূল দাবি করেছে যে, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত অসম। মোদি জমানায় সারা দেশে সামগ্রিকভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ১৫ শতাংশ বেড়েছে। মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও। গত ৫ বছরে, বিজেপি শাসিত গুজরাতে ৪০ হাজার মহিলা নিখোঁজ হয়েছেন।

অশান্তি মণিপুরে: গত প্রায় তিন মাস ধরে রক্তক্ষয়ী অশান্তি চলছে মণিপুরে। দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত, বাড়ি-ঘর, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাই ব্যাঙ্গালোরে বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংসদের বাদল অধিবেশনে তারা এই বিষয়টি নিয়ে সোচ্চার হবেন। এই প্রেক্ষাপটেই অধিবেশনের আগের দিন মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর এক ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

তা নিয়ে বিতর্কের ঝড় ওঠায়, আড়াই মাস পরে মণিপুর নিয়ে মৌনতা ভাঙেন প্রধানমন্ত্রী ! এই প্রেক্ষাপটেই নারী নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা মিলে যখন মণিপুরে যাওয়ার কথা ভাবছেন, তখন, পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মণিপুরই যে জাতীয় রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে, তাতে আর কোনও সংশয় নেই।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget