এক্সপ্লোর

Rainganj Medical: স্যালাইন না পেয়ে রোগী মৃত্যু? RL নিয়ে বিতর্কের মধ্যেই কাঠগড়ায় রাজ্যের এই সরকারি হাসপাতাল !

Rainganj Medical Saline Controversy: হৃদরোগে আক্রান্ত বলে জানানোর পরেও স্যালাইন না দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় রায়গঞ্জ মেডিক্যাল

সুদীপ চক্রবর্তী,   উত্তর দিনাজপুর: বিষাক্ত স্যালাইন নিয়ে তোলপাড়ের মধ্যেই স্যালাইন না পেয়ে মৃত্যু? স্যালাইনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ রায়গঞ্জ মেডিক্যালে। 'শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার'। হৃদরোগে আক্রান্ত বলে জানানোর পরেও স্যালাইন না দেওয়ার অভিযোগ। স্যালাইন না পেয়েই কালিয়াগঞ্জের হিরণ্ময় মহন্তের মৃত্যু, দাবি পরিবারের। 'হাসপাতালে স্যালাইনের কোনও সঙ্কট নেই, অভিযোগ পেলে তদন্ত', স্যালাইনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে দাবি হাসপাতাল সূত্রে। 

নিষিদ্ধ স্য়ালাইন নিয়ে বিতর্কের আবহেই এবার স্য়ালাইনের অভাবে রোগীমৃত্য়ুর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে রোগীর হার্ট অ্য়াটাক হয়েছে বলে জানানো হলেও কোনও স্য়ালাইন দেওয়া হয়নি। যদিও, হাসপাতালের সুপারের দাবি, হাসপাতালে স্য়ালাইনের সঙ্কট নেই। বিষাক্ত স্য়ালাইন ব্য়বহারের ফলে রোগী মৃত্য়ুর অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে, এবার স্য়ালাইনের অভাবে রোগী মৃত্য়ুর চাঞ্চল্য়কর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত রোগীর আত্মীয়   দেবরঞ্জন দাস বলেন, 'কোনও স্য়ালাইন দেওয়া হয়নি। স্য়ালাইনের অভাবেই আজ মৃত্য়ু। হাসপাতালে স্য়ালাইন নেই হয়তো।' 

হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা হিরণ্ময় মহন্ত। বয়স হয়েছিল ৫১। সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি থাকাকালীনই মৃত্য়ু হয় তাঁর। পরিবারের অভিযোগ , হাসপাতালে ভর্তি করা হলে তাঁর হার্ট অ্য়াটাক হয়েছে বলে জানান চিকিৎসকরা। কিন্তু তারপরও তাঁকে কোনও স্য়ালাইন দেওয়া হয়নি। মৃত রোগীর আত্মীয়  শম্পা মহন্ত বলেন, ডাক্তার যেই চলে গেছে। তারপর এবার ডাক্তার আর মেলে না। স্য়ালাইন, একটা স্য়ালাইনও চলেনি। অক্সিজেন লেভেল মাপছে। প্রেসরা মাপছে। স্য়ালাইন কেন দেয়নি, আমরা তো বলতে পারব না। স্য়ালাইন প্রথম থেকে ছিল না। একটা চিকিৎসা হয়নি। 

 রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার  প্রিয়ঙ্কর রায় বলেন, স্য়ালাইনের সঙ্কট কিছু নেই। এটাও বলে রাখি সব রোগীর যে স্য়ালাইন লাগবে এরম তো নয়। কিছু কিছু রোগী থাকে যাদের স্য়ালাইন চালালে হিতে বিপরীত হয়। লিখিত অভিযোগ অনুযায়ী  আমরা তদন্ত করে দেখব বিষয়টা কী ছিল এবং সেই অনুযারী আমাদের রিপোর্ট যাবে।এই ঘটনায় চিকিৎসায় গাফলিতি এবং স্য়ালাইনের অভাবে রোগীর মৃত্য়ু হয়েছে বলে দাবি করে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। 

আরও পড়ুন, SSKM হাসপাতালে বিতর্কিত স্যালাইনের পাহাড় !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget