এক্সপ্লোর

Fake Voter :'যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !'

TMC On Fake Voter:

দার্জিলিং : 'বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি।' মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভূতুড়ে ভোটার নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি ভোটার তালিকার স্ক্রুটিনি চলছে। ভূতুড়ে ভোটার খুঁজে দিলেই এবার মিলবে পুরস্কার ! কর্মিসভা থেকে ঘোষণা দার্জিলিংয়ের তৃণমূল নেত্রীর।

যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার ! কর্মিসভায় ভূতুড়ে ভোটার খুঁজতে 'উপহারের' ঘোষণা দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের। ভূতুড়ে ভোটারের খোঁজ দিলে কী ধরণের পুরস্কার মিলবে, তা জানাননি তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। 'বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম।' নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক বৈঠক থেকে সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কারচুপির অভিযোগে কাঠগড়ায় তুললেন নির্বাচন কমিশনকে।ঘুরিয়ে প্রশ্ন তুললেন, মুখ্য় নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে। ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে সুর চড়িয়েছে বিজেপিও। 


Fake Voter :'যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ  বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

মুখ্য়মন্ত্রী বলেন, ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানিনগরে বাড়ি মহম্মদ শাহিদুল ইসলাম, এর এপিক কার্ড নম্বর যেটা আছে পশ্চিমবঙ্গে, তাঁর সঙ্গে নাম যুক্ত করেছে সোনিয়া দেবী।  তাঁর বাড়ি কোথায়, তাঁর বাড়ি হচ্ছে হরিয়ানা। মহম্মদ আলি হোসেন, রানিনগরে বাড়ি তাঁর সঙ্গে নাম তুলেছে কার,মনজিৎ, তাঁর বাড়ি হরিয়ানা। বানেরা বিবি, রানিনগর তাঁর সঙ্গে নাম তুলেছে কার, দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে পশ্চিমবঙ্গ ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে, পশ্চিমবঙ্গে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকল?

 আরও পড়ুন, ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !

সরকার যার, কারচুপির ক্ষমতা তো তার। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পাল্টা খোঁচা দিয়ে মন্তব্য় অধীর চৌধুরীর। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে, যাদের সরকার, বিজেপির যেখানে সরকার, বিজেপি  সেখানে তারা কারচুপি করে। পশ্চিমবঙ্গ যাদের সরকার তারা কারচুপি করছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget