এক্সপ্লোর

Jahangir Khan: ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের, শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা'?

উধাও 'পুষ্পা'র তর্জন-গর্জন, পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গির। 

ফলতা: বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে ফলতায় রণে ভঙ্গ জাহাঙ্গিরের, শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা'। শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা', পালালেন ফলতা থেকে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর। উধাও 'পুষ্পা'র তর্জন-গর্জন, পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গির।                          

মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত। প্রার্থী পদ প্রত্যাহার না করায় EVM-এ নাম থাকবে জাহাঙ্গির খানের। 

এদিকে জাহাঙ্গির খান বলেছেন, 'আমি চাই ফলতায় শান্তি থাকুক, সুস্থ থাকুক। অনেক উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটা আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। আগামী ২১ মে পুননির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই নিজেকে সরিয়ে নিচ্ছি'।                                             

তার আগে প্রচারে শেষদিনের ফের ফলতায় মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো শুভেন্দু অধিকারীর। সেই রোড শো-তে বিরাট সংখ্যক মহিলারা ছিলেন সমর্থনে। রোড শো - এ থেকে এবিপি আনন্দকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'ও তো পালাবেই। বুঝে গেছে এখানের রেজাল্ট কী হবে, মা-বোনেদের সমর্থন আছে আমাদের। ও তো কাউন্টিং এজেন্টও দিতে পারত না।' 

আরও পড়ুন, পার্ক সার্কাসের ঘটনায় 'জিরো টলারেন্স' বার্তা মুখ্যমন্ত্রীর, এবার অন্যতম মূল অভিযুক্ত পুলিশের জালে!

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, 'আমরা জানি না ওখানে বিজেপি, নির্বাচন কমিশন কোনও ভয়ের পরিবেশ করে দিয়েছে কি না। বিভিন্ন এজেন্সি দিয়ে এ কাজ করানো হয়ে থাকতে পারে। পুষ্পা তোঁ ঝুকেগা নেহি, তাও কেন ঝুঁকল? ভয়ের পরিবেশ হয়ে থাকে, কেন ভয় পেল? ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ চলছে। উনি দেখে নেবেন।' 

এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফলতায় ক্ষোভ উগরে দিয়েছেন ফলতার মহিলারা। ২১ মে, বৃহস্পতিবার, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে। তার আগে যেন ভয় সরিয়ে, ভরসায় ফিরেছেন সেখানকার বাসিন্দারা, যাঁদের বছরের পর বছর তৃণমূল ভোট দিতে দেয়নি বলে অভিযোগ।                               

প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের মতও এমনটাই। এদিন ফলতার একাধিক মহিলারা ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন যে তারা গত ১০ বছর ধরে ভোট দিতে পারেননি। হাতে কালি লাগিয়ে বলে দেওয়া হত ভোট হয়ে গেছে। বেশি কথা বলতে গেলে আসত জাহাঙ্গিরদের শাগরেদদের হুমকি। এবার সেই ফলতায় অন্যরূপ। ভোটের জন্য প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এই সময়েই রণে ভঙ্গ দিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget