এক্সপ্লোর

Park Circus News: পার্ক সার্কাসের ঘটনায় 'জিরো টলারেন্স' বার্তা মুখ্যমন্ত্রীর, এবার অন্যতম মূল অভিযুক্ত পুলিশের জালে!

পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে যান মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাসে দাঁড়িয়েই গুন্ডামি রুখতে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় এবার অন্যতম মূল অভিযুক্ত পুলিশের জালে। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা রয়েছে এই ফরিদুলের। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন।  

রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্ম্যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। বেআইনি ভাবে রাস্তা অবরোধ করা হয়। তা সরাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি বাদ যায়নি কিছুই! পাল্টা, লাঠিচার্জ করে পুলিশও।

পার্ক সার্কাসের ঘটনায়, বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু'জন CRPF-এর জওয়ান আহত হন। গতকাল তাঁদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে যান মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাসে দাঁড়িয়েই গুন্ডামি রুখতে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কোনও রকম অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সঙ্গে ছিলেন CP-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশকর্মী এবং জখম CRPF জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেনদু অধিকারী।

আরও পড়ুন, কলকাতায় সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইপাসে মুখোমুখি ধাক্কায় গাড়ি উল্টে বিপদ

পার্ক সার্কাসের ঘটনায়, বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু-জন CRPF-এর জওয়ান আহত হয়েছেন।সোমবার, তাঁদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে আসেন মুখ্যমন্ত্রী। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'হঠাৎ করে কিছু লোককে জড়ো করে, ধর্মীয় শ্লোগান দিয়ে, পাথর ছোড়া এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার আছে'।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, 'এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব স্পষ্ট বার্তা 'জিরো টলারেন্স', এই ধরনের ভাঙচুর, গুন্ডামি, উচ্ছৃঙ্খলতা এবং দেশবিরোধী এবং অসামাজিক কাজ আমরা বরদাস্ত করব না।'                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget