এক্সপ্লোর

Jahangir Khan: 'লোকে ওঁকে বস মানত, সেই পুষ্পা ঝুঁকল কেন?' জাহাঙ্গিরের রণেভঙ্গে খোঁচা কুণালের

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, 'আমরা জানি না ওখানে বিজেপি, নির্বাচন কমিশন কোনও ভয়ের পরিবেশ করে দিয়েছে কি না।'

কলকাতা: ঝুঁকলেন 'পুষ্পা', পালালেন ফলতা থেকে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত।                                      

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, 'আমরা জানি না ওখানে বিজেপি, নির্বাচন কমিশন কোনও ভয়ের পরিবেশ করে দিয়েছে কি না। ও হাঁটাচলা করলেই লোকে বস বস বলত, সেই পুষ্পা ঝুঁকল কেন। বিভিন্ন এজেন্সি দিয়ে এ কাজ করানো হয়ে থাকতে পারে। পুষ্পা তো ঝুঁকেগা নেহি, তাও কেন ঝুঁকল? ভয়ের পরিবেশ হয়ে থাকে, কেন ভয় পেল? ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ চলছে। উনি দেখে নেবেন।'  

আরও পড়ুন, ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের, শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা'?

কুণাল ঘোষের কথায়, 'পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল, তাহলে পুষ্পা ঝুঁকল কেন? দলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। এই এলাকা তো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এলাকা, তিনিই ভালো বলতে পারবেন'। জাহাঙ্গিরের রণে ভঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের।

 

অথচ ভোটের আগে ফলতা থেকে এই তৃণমূল নেতা ও প্রার্থী জাহাঙ্গির খান বলেছিলেন, ' উনি যদি নিজেকে সিঙ্ঘম মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা। ঝুঁকেগা নেহি।'                       

২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। তবে ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে ফের ভোট হবে বৃহস্পতিবার। যেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। 

শনিবার, ফলতার সভা থেকে সেই জাহাঙ্গিরের নাম শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী গলায়। তিনি বলেন, 'যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব FIR হয়েছে। গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১, ভোট পরবর্তী হিংসা, জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে কুখ্যাত দুষ্কৃতী ঘোষণা করেছিল। যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গিরও ছিল। আমার ওপরে ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম'।    

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
CM Suvendu Adhikari:“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা
“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা "হাইকোর্টে আটকে" আছে, তাঁদের..
Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ভিডিও

CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget