এক্সপ্লোর

EC On Monirul Islam: ডেডলাইনের ২০ ঘণ্টা পার, কমিশনের নির্দেশের পরেও TMC বিধায়ক মণিরুলের নামে দায়ের হয়নি কোনও FIR

EC On TMC MLA Monirul Islam: এখনও পর্যন্ত মণিরুলের নামে দায়ের হয়নি কোনও FIR, 'অকুতোভয়' মণিরুল ইসলামের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে পুলিশ?

কলকাতা: FIR দায়ের নিয়ে ডেডলাইনের পর ২০ ঘণ্টা পার, 'অকুতোভয়' মণিরুল ইসলামের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে পুলিশ?। এখনও পর্যন্ত মণিরুলের নামে দায়ের হয়নি কোনও FIR। যে BDO অফিসে তাঁর উপস্থিতিতে ভাঙচুর, গতকাল সেখানেই 'হম্বিতম্বি' দেখিয়েছেন বিধায়ক। BDO অফিসে এসে ফের নিজের দাপট দেখিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। কী কী করতে হবে, কার্যত নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন মণিরুল ইসলাম। BDO-DM-এর সঙ্গে এমনভাবে কথা বলেছেন, যেন তিনিই চালান প্রশাসন! 

আরও পড়ুন, 'ভারতবর্ষের মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে', নেতাজির জন্মদিনে কমিশনের বিরুদ্ধে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

১৪ জানুয়ারি ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় গতকালই তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে, গতকাল বিকেল ৫ টার মধ্যে FIR দায়ের করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ ইতিমধ্যেই তাণ্ডবের সেই ভাইরাল ভিডিও  নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। যেখানে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, নির্বাচন কমিশনকে যে ভাষায় তাঁরা আক্রমণ করছে, তা কমিশনের চোখে পড়েছে। এবং তাঁরা দেখেছেন, এবং তাঁরা মনে করেছেন, এটা প্ররোচনামূলক। তার সঙ্গে এটাও ঠিক যে, এটা উসকানিমূলক এই ধরণের আচরণ। এবং সেই কারণেই মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

প্রথমে তাঁর নেতৃত্বে BDO অফিসে ভাঙচুর! তারপর নির্বাচন কমিশনকে লাগামছাড়া আক্রমণ। ফারাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে FIR দায়ের করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবার হয়ে গেলেও তা করেনি প্রশাসন। কার্যত উপেক্ষা করা হয় কমিশনের নির্দেশ। এরপরই শুক্রবার ঘটনা নতুন মোড় নেয়। কমিশনের নির্দেশ মতো তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR দায়ের করার পরিবর্তে ঘটনার তদন্তের জন্য মহকুমাশাসককে নির্দেশ দিলেন জেলাশাসক।যার ফলে আরও জোরালো হল নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত। 

বিরোধীরা প্রশ্ন তুলছে তৃণমূলের সম্পদ বলেই কি মণিরুল ইসলামের সামনে এভাবে ঢাল হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন? ১৪ জানুয়ারি প্রথমে তাঁর উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর-তাণ্ডব চলে। তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। মণিরুল ইসলাম বলেন, 'কঞ্চির ঝান্ডা চলবে না। লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।  পাতাল থেকে ছেঁচড়ে বের করব।'কিন্তু বিডিও অফিসের ভাঙচুরের ঘটনাতেও পুলিশ তৃণমূল বিধায়ককে ছোঁয়নি। উল্টে বৃহস্পতিবার একেবারে দাপুটে মেজাজে ফারাক্কার বিডিও অফিসেই দেখা যায় তাঁকে ! আর এবার নির্বাচন কমিশনের নির্দেশকেও কার্যত উপেক্ষা করল প্রশাসন। অন্যদিকে মুখ্য়সচিবকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও ৪ নির্বাচনী অফিসারের বিরুদ্ধেও এখনও কোনও ব্য়বস্থা নেয়নি সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget