এক্সপ্লোর

Monirul On EC: 'কমিশনকে খাটো করার কোনও উদ্দেশ্য ছিল না', কমিশনকে হুমকি দিয়েও SDM-কে ব্যাখ্যা মণিরুলের!

Farakka BDO Office Attack Case Monirul Explanation : মহকুমা শাসককে লেখা চিঠিতে কী দাবি ফারাক্কার তৃণমূল বিধায়কের ?

কলকাতা: ফারাক্কাকাণ্ডে মণিরুলের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ ছিল। এদিকে কমিশনের দেওয়া ডেডলাইনের ২১ ঘণ্টা পর FIR দায়ের হয়নি। SDO-কে মণিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলাশাসকের। এরপরেই কমিশনকে হুমকি দিয়েও SDM-কে ব্যাখ্যা দিয়ে মণিরুল ইসলাম জানিয়েছেন, 'কমিশনকে খাটো করার কোনও উদ্দেশ্য ছিল না, যা বলেছি, তা ভোটারদের জন্য সাধারণ মতামত। ছিল না কোনও আইন ভাঙার অসৎ উদ্দেশ্য', মহকুমা শাসককে চিঠিতে দাবি ফারাক্কার তৃণমূল বিধায়কের। বোঝায় 'ভুল' বলে চিঠিতে কমিশনের নির্দেশ মেনে চলার কথা!

আরও পড়ুন, SIR-এ চূড়ান্ত তালিকায় কত "নাম বাদ যেতে পারে বাংলায়" ? মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুললেন স্পেশাল রোল অবজার্ভার

১৪ জানুয়ারি ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় গতকালই তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে, গতকাল বিকেল ৫ টার মধ্যে FIR দায়ের করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ ইতিমধ্যেই তাণ্ডবের সেই ভাইরাল ভিডিও  নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। যেখানে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, নির্বাচন কমিশনকে যে ভাষায় তাঁরা আক্রমণ করছে, তা কমিশনের চোখে পড়েছে। এবং তাঁরা দেখেছেন, এবং তাঁরা মনে করেছেন, এটা প্ররোচনামূলক। তার সঙ্গে এটাও ঠিক যে, এটা উসকানিমূলক এই ধরণের আচরণ। এবং সেই কারণেই মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

প্রথমে তাঁর নেতৃত্বে BDO অফিসে ভাঙচুর! তারপর নির্বাচন কমিশনকে লাগামছাড়া আক্রমণ। ফারাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে FIR দায়ের করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবার হয়ে গেলেও তা করেনি প্রশাসন। কার্যত উপেক্ষা করা হয় কমিশনের নির্দেশ। এরপরই শুক্রবার ঘটনা নতুন মোড় নেয়। কমিশনের নির্দেশ মতো তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR দায়ের করার পরিবর্তে ঘটনার তদন্তের জন্য মহকুমাশাসককে নির্দেশ দিলেন জেলাশাসক।যার ফলে আরও জোরালো হল নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত। 

বিরোধীরা প্রশ্ন তুলছে তৃণমূলের সম্পদ বলেই কি মণিরুল ইসলামের সামনে এভাবে ঢাল হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন? ১৪ জানুয়ারি প্রথমে তাঁর উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর-তাণ্ডব চলে। তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। মণিরুল ইসলাম বলেন, 'কঞ্চির ঝান্ডা চলবে না। লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।  পাতাল থেকে ছেঁচড়ে বের করব।'কিন্তু বিডিও অফিসের ভাঙচুরের ঘটনাতেও পুলিশ তৃণমূল বিধায়ককে ছোঁয়নি। উল্টে বৃহস্পতিবার একেবারে দাপুটে মেজাজে ফারাক্কার বিডিও অফিসেই দেখা যায় তাঁকে !

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget