এক্সপ্লোর

Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

দ্রুত ধস মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ধসের জেরে এখনও মেন লাইনের আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল।

কলকাতা : নিউ ফরাক্কায় রেললাইনে ধস, কার্যত বিচ্ছিন্ন উত্তরের লাইফলাইন । ধসের তৃতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্যাক মেরামতি । নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে এই ধস নামে। বৃহস্পতিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে  ট্র্য়াক মেরামতির কাজ । দ্রুত ধস মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ধসের জেরে এখনও মেন লাইনের আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল।

এই ধসের জেরে , আজ শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন, একাধিক ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। আটকে পড়া যাত্রীদের জল ও খাবারের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বাস চালাচ্ছে রাজ্য সরকার । কিন্তু তবু বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের সমস্যা সমাধান হচ্ছে না।  

শনিবার  উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী সমস্ত ট্রেন বাতিল । দেওয়া হল তালিকা।

  • ১২৩৪৬ গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 
  • ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস 
  • ১৩১৫০ আলিপুরদুয়ার - শিয়ালদা  কাঞ্চনকন্যা এক্সপ্রেস 
  • ১২৩৪৪ হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল 
  • ১৩১৯০ বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস   
  • ১২৩৭৮ আলিপুরদুয়ার- শিয়ালদা-পদাতিক এক্সপ্রেস   
  • ১৩১১৬ জলপাইগুড়ি- শিয়ালদা হামসফর এক্সপ্রেস   
  • ১৩১৪৬ রাধিকাপুর- কলকাতা এক্সপ্রেস   
  • ১৩১৬০ যোগবাণী- কলকাতা এক্সপ্রেস   
  • ১৩০৩৪ কাটিহার- হাওড়া এক্সপ্রেস   
  • ১৩০৫৪ রাধিকাপুর- হাওড়া কুলিক এক্সপ্রেস   
  • ১৩১৬২ বালুরঘাট- কলকাতা তেভাগা এক্সপ্রেস   
  • ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার- শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস   
  • ১৩০১২ মালদা টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

    উত্তরবঙ্গ থেকে কেউ কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য়। কেউ বা এসেছিলেন চাকরির পরীক্ষা দিতে। কিন্তু ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, চরম অসহায় অবস্থা তাঁদের। বাসে ফেরার কথা ভাবছেন অনেকে। কিন্তু বেসরকারি বাসে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এই অবস্থায় ব্য়বস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী।     

    বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা এড়াতে বর্ষায় রেল ট্র্য়াকে বাড়তি নজরদারি প্রয়োজন। প্রাক্তন রেল কর্তা সঞ্জয় ঘোষ বলছেন, বর্ষাকালে মাটির লাইনে ধস নামা স্বাভাবিক। তার জন্য় কতগুলো প্রি মনসুন প্রোটেকশন নিতে হয়। যেটা রেলের রুলবুকে আছে। প্রি মনসুন প্রোটেকশন। যেখানে ট্র্য়াক বেড বলি যেটাকে, মাটিটা যদি খুব ভঙ্গুর হয়ে যায়, সেখানে পাইলিং করি। নয়ানজুলির দিকে করা হয়। যেখানে বিপদসঙ্কুল বা নদী আছে, সেখানে ২৪ ঘণ্টা নজরদারি করা হয়। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget