এক্সপ্লোর

SIR News: এখনও বাকি নথি যাচাই, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধন্দ!

SIR News Update: আরও জানা যাচ্ছে, 'সময়সীমা ৭দিন বাড়লে ভোটে সমস্যা হবে না, তবে ১৪দিন হলে সমস্যা হবে'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটার তালিকা প্রকাশ: নথি যাচাই বাকি, সময়সীমা বাড়ার সম্ভাবনা।
  • অযোগ্য ভোটার: ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনকে চিহ্নিত করা হয়েছে।
  • তথ্য যাচাই: ৩০ লক্ষের বেশি রি-ভেরিফাই ভোটারের স্ক্রুটিনি বাকি।
  • ERO-দের সিদ্ধান্ত: প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিয়ে এখনও সংশয়।

কলকাতা: আগে জানা গিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, তবে তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে! সূত্রের খবর, এখনও বাকি নথি যাচাই। সেই কারণে বাড়তে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা। যাচাই প্রক্রিয়া শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে CEO দফতর। আরও জানা যাচ্ছে, 'সময়সীমা ৭দিন বাড়লে ভোটে সমস্যা হবে না, তবে ১৪দিন হলে সমস্যা হবে। যাচাইয়ের কাজ শেষ না হলে বাড়তে পারে সময়সীমা। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর কমিশন। কমিশনের কাছে সময় চাইতে পারে CEO দফতর।' এখনও পর্যন্ত ৭০ লক্ষ নাম বাদের সম্ভাবনা রয়েছে? অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ ভোটারকে। এখনও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জনের তথ্য যাচাই বাকি। ৩০ লক্ষের বেশি রি-ভেরিফাই ভোটারের স্ক্রুটিনি বাকি। এখনও পর্যন্ত ২০ লক্ষ ভোটারের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেননি ERO-রা। SIR-শুনানিতে আসেননি ৫ লক্ষ ভোটার।

অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে দাবি, ২৭ লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। অন্য়দিকে, এখনও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য ERO-দের হাতে। তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে, না থাকবে না? তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কমিশন সূত্রে দাবি, ERO, AERO-দের ভুলের জন্য ১ লক্ষ ১৪ হাজার ৭৭২জন ভোটারের নথি আপলোড করা হয়নি। কমিশন নিশ্চিত, এদের মধ্যে ৬০ শতাংশ অবৈধ ভোটার। কিন্তু বাকি ৪০ শতাংশ ?

অন্য়দিকে, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনও ভোটারের নথি আপলোড না হয়ে থাকে, তবে তাঁর বাড়িতে BLO পাঠিয়ে ৬ ফর্ম পূরণ করাবে কমিশন। ১৪ ফেব্রুয়ারি SIR শুনানি শেষ হয়ে গেছে। নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওইদিনই। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। এর আগে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের করা মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে, প্রধান বিচারপতির বেঞ্চ বলে দেন, কমিশন প্রয়োজন মনে করলে ERO বা AERO-দের বদল করতে পারবে। এই প্রেক্ষাপটে, কমিশন সূত্রে দাবি, গাফিলতির অভিযোগে এবার ERO, AERO-দের একাংশকে শো-কজ করতে চলেছেন পশ্চিমবঙ্গের CEO মনোজকুমার আগরওয়াল।

কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, সেই সম্পর্কে এখনও চূড়ান্ত খবর জানা যায়নি।

সেরা শিরোনাম

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget