এক্সপ্লোর

Indranil Sen : ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, অভিযোগকারীর বক্তব্য, 'মানবতার গলা টিপে মারা হল'

West Bengal News : গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী লিখিত অভিযোগ করেছেন। 

হিন্দোল দে, কলকাতা : বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রাক্তন মন্ত্রী, তাঁর স্ত্রী এবং স্ত্রীর সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে টাকা তোলার অভিযোগ উঠেছে। এনিয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও ইন্দ্রনীল দাবি করেছেন, ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সগুনা মুখোপাধ্যায় লিখিত অভিযোগ করেছেন। 

এ প্রসঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়ের স্ত্রী বলেন, "আমাদের মূল অভিযোগ, ইউনেস্কো কারো সঙ্গে এরকম ফিনান্সিয়াল এগ্রিমেন্টে যেতে পারে না। ইউনেস্কো আমাদের লিখিতভাবে দিয়েছে যে তারা কোনওরকমভাবে...কোনও সিলেকশন...২৪টা দুর্গাপুজো..কারো সঙ্গে কোনও দিন ফিনান্সিয়াল এগ্রিমেন্ট হয়নি। ২০২২, ২০২৩, ২০২৪। আমরা কী বলি ? দুর্গাপুজো মানবতার উৎসব। সেই মানবতারই তো গলা টিপে মারা হল। আজ আপনি ক্লাস ডিসক্রিমিনেট করছেন। টিকিটের দাম কত ? ডোনার পাস ৪ হাজার টাকা। ৪ হাজার টাকা দিয়ে টিকিট কে কাটবে ? সেরকম অর্থ সংস্থান থাকতে হবে। একটা মানুষের দুই সপ্তাহের পারিশ্রমিক হয়তো ৪ হাজার টাকা। সে সারা বছর জমিয়ে রাখে পরিবারের সঙ্গে ১০টা দিন আনন্দ করবে বলে। তুমি ক্লাস ডিসক্রিমিনেট করে দিচ্ছ ? রাজবাড়ি থেকে রাজপথে পুজো এসেছিল। সর্বজনীন পুজো হয়েছে। বারোয়ারির পুজো হয়েছে। যে টাকা দিয়ে টিকিট কাটতে পারবে সে ঢুকতে পারবে, আর বাকিরা পারবে না। অবশ্যই আর্থিক প্রতারণা হয়েছে।"  

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই, সামনে আসতে শুরু করেছে তৃণমূল জমানার এবং তৃণমূল নেতাদের নানা কুকীর্তি। টালিগঞ্জে মেক আপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। এবার শিল্পীরা সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। গত শুক্রবার নন্দন চত্বরে বিক্ষোভও দেখান শিল্পীদের একাংশ। প্রবীর দাস নামে এক অভিযোগকারী সঙ্গীতশিল্পী বলেন, "TLC বলে একটা কোম্পানি আছে। হাজরায় তাদের অফিস। সরকারি সঙ্গীতমেলা এবং যা অনুষ্ঠান হয়েছে, লজিস্টিক সাপোর্টের টেন্ডারটা এই কোম্পানি পেত। এই TLC কোম্পানির সঙ্গে ইন্দ্রনীল সেনের কী সম্পর্ক ছিল?" শুধু আর্থিক লেনদেন বা কাটমানি নয়। উঠেছে আরও মারাত্মক সব অভিযোগ। যোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় বছরের পর বছর কাজ মেলেনি বলে অভিযোগ জানিয়ে, নন্দন চত্বরে হাজির হয়েছিলেন অনেকেই। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget