এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন', কড়া বার্তা মমতার

DA Agitation:'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন', ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ (DA) পাবেন', ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। সঙ্গে আরও সংযোজন, 'ডিএ বাধ্যতামূলক (Mandatory) নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিলাম।'

আর কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, 'অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।' তাঁর মতে, 'সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বসে রয়েছেন।' তবে তিনি যে এর পরও কাউকে বরখাস্ত করেননি সে কথা মনে করিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য, ' আমি কিন্তু দুর্বল নই'।  বস্তুত, এদিন ডিএ আন্দোলনকেই চাকরি চলে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, 'মামলার জেরে বিভিন্ন দফতরে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছেন, তাঁদের জন্যেই চাকরি চলে গেল।' তবে যে ৩৬ হাজারের চাকরি বাতিল হয়েছে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন,'১ লক্ষ ১৫ হাজার কোটি পড়ে আছে দিল্লিতে। আগে এনে দিক। আরও ৩ শতাংশ ডিএ দেব।' মুখ্যমন্ত্রীর মতে, 'অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কেউ কিছু করে ফেললে কী হবে? যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। বলছে টাকা দিলে খেয়ে নেবে।' 

আক্রমণ রাজ্যের মন্ত্রীরও...
গত কালই রাজ্য়ের কারামন্ত্রী অখিল গিরি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, 'এতদিন আন্দোলন করছেন, আবার বেতন নিচ্ছেন। করুন, কোনও অসুবিধা নেই।' তমলুকে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে কারামন্ত্রী এই মন্তব্য করেছিলেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অখিল গিরি বলেন, 'রাস্তায় বসে আন্দোলনের অধিকার সরকারি কর্মীদের রয়েছে। তেমনই দিনের পর দিন, মাসের পর মাস অফিস কামাই করে মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে বেতন নিচ্ছেন। দায়িত্ব পালন না করে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। ' এর আগে DA আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রেড রোডে কেন্দ্র-বিরোধী ধর্না মঞ্চ থেকে DA আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সরাসরি আন্দোলনকারীদের কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বস্তুত, বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই গড়িয়েছিল কোর্টেও। কিন্তু সুরাহা কবে? 

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget