এক্সপ্লোর

Madan Mitra: মদন মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের SSKM কর্তৃপক্ষের

দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক মদনের। অশান্তির পরিবেশ বরদাস্ত নয় বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে এবার অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। 

কলকাতা: মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর (FIR)। অশালীন অঙ্গভঙ্গি-সহ একাধিক ধারায় এফআইআর। মদন মিত্রের বিরুদ্ধে SSKM কর্তৃপক্ষের এফআইআর। দুর্ঘটনায় আহতকে ভর্তি করা নিয়ে সংঘাত, মদনের বিরুদ্ধে এফআইআর। দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক মদনের। অশান্তির পরিবেশ বরদাস্ত নয় বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে এবার অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। 

শুক্রবার মাঝরাতে, বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে নিজে ছুটে যান মদন মিত্র। দুর্ঘটনায় আহত যুবককে এসএসকেএমে ভর্তি করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেনজির সংঘাত তৈরি হল। খোদ মদন মিত্রই এসএসকেএম বয়কটের ডাক দিলেন। সেখানকার স্বাস্থ্য পরিষেবা নিয়েও তুললেন একের পর এক তাৎপর্যপূর্ণ প্রশ্ন।পাল্টা সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল বিধায়কের অভিযোগ ওড়ালেন এসএসকেএমের অধিকর্তা। তাঁর মুখে কার্যত প্রশংসা শোনা গেল সিপিএম আমলের। 

এদিন মদন মিত্র বলেন, "এটা সিপিএমের আমল হলে, এতক্ষণে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেত। এখানে দালাল ঘুরছে। এখন টাকা দিলেই SSKM-এ সঙ্গে সঙ্গে দেখানো যায়। স্বাস্থ্য সচিব, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সবাইকে ফোন করার পরেও রোগীকে ভর্তি করা যায়নি। ৬ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সে পড়েছিল।'' নিজের অবস্থানে অনড় থেকে তৃণমূল বিধায়ক বলেন, "অনুরোধ একটাই একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন? গেলে একটা বিধায়ক পদ যাবে। দরকারে টিউশন করে খাব। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে। আমি মুকুল, সোনালী, শুভেন্দু, দীনেশ ত্রিবেদী নই, আমি মদন মিত্র'। কুণালের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এখন দলের প্রিয় মুখপাত্র। চাইলে দল ছেড়ে দেব, কিন্তু প্রতিহিংসার শিকার যেন না হয় পরিবার।''

পাল্টা হুঁশিয়ারি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়, 'ট্রমা কেয়ার সেন্টারে সব ভেন্টিলেটরেই রোগী ভর্তি ছিল। সেটা বুঝিয়ে বলার পর তাঁরা প্রথমবার চলে যান। ফের তাঁরা আসেন। মেডিক্যাল অফিসার যিনি ছিলেন তিনি ভাল করেই বোঝান অন্য কোনও নার্সিংহোমে ভেন্টিলেশনে থাকা রোগীকে সরাসরি ভর্তি নিতে পারব না। ফের রাত দুটো নাগাদ ট্রমা কেয়ার সেন্টারের কাছে যে চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধমকান, গালিগালাজ করেন। ভর্তি করতে না পারলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা খারাপ এটা সহ্য করার মতো জায়গায় নেই। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের রোগীর আত্মীয়দের আক্রমণের মুখে পড়তে হয়, সেটা কোনও ভাবেই বরদাস্ত করতে রাজি নই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সকালেই কথা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণে জিরো টলারেন্স নীতি নিয়েছে। হাসপাতালে অশান্তি বরদাস্ত করা হবে। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার নেব।' 

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget