এক্সপ্লোর

Kolkata Fire:থিয়েটার রোডে হোটেলে আগুন

Kolkata News:থিয়েটার রোডে হোটেলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। হোটেল থেকে বাইরে নিয়ে আসা হল আবাসিক ও কর্মীদের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: থিয়েটার রোডে (Fire In Astor Hotel) হোটেলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। হোটেল থেকে বাইরে নিয়ে আসা হল আবাসিক ও কর্মীদের (Kolkata Hotel Fire)। ঘটনাস্থলে দমকল, শেক্সপিয়র সরণি থানার পুলিশ। 

কী জানা গেল?
সূত্রের খবর, অভিজাত ওই হোটেলের কিচেনের পিছনে হঠাতই কালো থিকথিকে 'ধোঁয়া' দেখতে পাওয়া যায়। দ্রুত খবর যায় শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ আধিকারিকরা আসেন। প্রাথমিক ভাবে দমকলের ৩টি ইঞ্জিন আসে। হোটেলকর্মীদের বক্তব্য, তারা আগুনের উৎস চিহ্নিত করতে পেরেছেন। আগুন নেভানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় শহরের প্রাণকেন্দ্রে ওই অভিজাত হোটেলে। সরিয়ে ফেলা হয় আবাসিকদের। পাশাপাশি যাঁরা কিচেনের কর্মী রয়েছেন, তাঁদেরও সরিয়ে আনা হয়। শেক্সপিয়র সরণি থানার পুলিশ, দমকলের পাশাপাশি হোটেল কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে খবর। হোটেলের তরফে দাবি করা হচ্ছে, যে ধোঁয়া প্রাথমিক ভাবে দেখা যাচ্ছিল তা আপাতত নেই। কারণ আগুনের উৎস খুঁজে পাওয়া গিয়েছে। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাঁদের। এই শহরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা মোটেও বিরল নয়। গত বছর মার্চ মাসে, দোলপূর্ণিমার দিনই যেমন, বাইপাসের ধারে জে ডব্লু ম্যারিয়টের ২৩ তলার সার্ভার রুমে ধোঁয়া দেখা গিয়েছিল। ফলে বের করে দেওয়া হয় ২০ ও ২১ তলের অতিথিদের। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় একঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তবে আতঙ্ক ছড়ালেও ওই ঘটনায় কোনও হতাহত বা অসুস্থতার ঘটনা ঘটেনি। দোলের দিন ওই অভিজাত হোটেলে অনেক অতিথি ছিলেন, ছিলেন বিদেশিরাও।
তবে শুধু যে কলকাতার অভিজাত হোটেলেই বার বার অগ্নিকাণ্ড হয়েছে তা নয়। রাজ্যের নানা প্রান্তে কম-বেশি এই ধরনের ঘটনার কথা প্রায়ই শোনা যায়। গত বছর ফেব্রুয়ারি মাসেই যেমন, দূর্গাপুর সিটি সেন্টার এলাকার একটি রেস্তোরাঁয় আগুন লাগে। সকালের দিকে ঘটনাটি ঘটায় সেভাবে ক্রেতার ভিড় ছিল না। তাই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মেলে। ঘটনার সকাল ১১টা নাগাদ রান্নাঘরের চিমনি থেকে রেস্তোরাঁয় আগুন ছড়ায় বলে খবর। দমকলের একটি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

আরও পড়ুন:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget