এক্সপ্লোর

Kolkata News: কাকভোরে শহরে ফের আগুন, ভস্মীভূত গেস্টহাউসের ১১টি ঘর, মৃত ১, আহত ২ বাংলাদেশি নাগরিক

Kolkata News: প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারও।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ভোরাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। আগুন লাগল ফ্রি স্কুল স্ট্রিটের (Free School Street) একটি গেস্ট হাউসে। তাতে ভস্মীভূত হয়ে গেল ওই গেস্ট হাউসের (Kolkata Guest House Fire) ১১টি ঘর। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল আধিকারিকদের। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে Kolkata News)। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় গেস্ট হাউসে লোকজন ছিলেন। আগুন লাগার বিষয়টি জানতে পেরে প্রায় এক কাপড়েই নীচে নেমে আসেন সকলে।

এর পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারও। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করছেন দমকলের আধিকারিকরা।

আরও পড়ুন: Cooch Behar: উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব সতীর্থ প্রাক্তন কাউন্সিলর, কটাক্ষ BJP-র।Bangla News

পুলিশ সূত্রে খবর, কলকাতায় চিকিৎসা করাতে আসা ২৮ জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen) ওই গেস্ট হাউসে ছিলেন। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। তাঁদের মধ্যে তিন জন আহত হয়ে পড়েন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। সেখানে তিন জনের মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে, শুক্রবার কলকাতা বন্দর এলাকা গার্ডেন রিচের একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে। ৯৮ নম্বর গার্ডেন রিচের ওই গুদামে ভোজ্য তেল থেকে শুরু করে নানা পণ্য মজুত ছিল। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget