এক্সপ্লোর

Nadia News: বিসর্জনের শোভাযাত্রা দেখতে বেরিয়ে 'খুন' দমকলকর্মী, কৃষ্ণনগরের ঘটনায় শুরু তরজা

Fire Department Official Dies: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখতে বেরিয়ে খুন হয়ে গেলেন এক দমকলকর্মী। গতকাল গভীর রাতে কৃষ্ণনগরের নুড়ি পাড়ায় তাঁকে ধারাল অস্ত্রের আঘাতে খুন করে দুষ্কৃতীরা।

প্রদ্যোত্‍ সরকার ও ঋত্বিক প্রধান, নদিয়া: কালীপুজোর (kalipuja) বিসর্জনের (immersion) শোভাযাত্রা দেখতে বেরিয়ে খুন হয়ে গেলেন এক দমকলকর্মী (fire department official)। গতকাল গভীর রাতে কৃষ্ণনগরের (krishnanagar) নুড়ি পাড়ায় তাঁকে ধারাল অস্ত্রের আঘাতে খুন করে দুষ্কৃতীরা (miscreants)। কারা, কেন খুন করল, তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (political controversy)।

কী ঘটেছিল?
আলোর উত্‍সবের রেশ কাটার আগেই আঁধার নামল বাড়িতে। কালীপুজোর বিসর্জন দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না রানাঘাট ফায়ার স্টেশনের দমকলকর্মী, ৩৯ বছরের তুহিনশুভ্র বসুর। কৃষ্ণনগরের চৌরাস্তার নুড়িপাড়ায়, ওই দমকলকর্মীকে খুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। যে ঘটনায় লেগেছে রাজনীতির রংও। বুধবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে বুধবার গভীর রাত পর্যন্ত বিসর্জন চলে।মৃতের পরিবার জানিয়েছে, বিসর্জনের শোভাযাত্রা দেখতে বেরিয়েছিলেন ৩৯ বছরের তুহিনশুভ্র। অভিযোগ, গভীর রাতে তাঁকে একা পেয়ে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। যেখানে এই ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপেক্ষাকৃত নির্জন। চিত্‍কার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তুহিনশুভ্রকে প্রাণে বাঁচানো যায়নি। স্ত্রী, সন্তান, মা, বাবা এবং ভাইকে নিয়ে সংসার ছিল ওই দমকলকর্মীর। বুধবারের রাত যেন তছনছ করে দিয়েছে গোটা পরিবারটাকে। তনুময় বসু নামে মৃতের এক আত্মীয় বললেন, 'কাকিমা এসে বললেন দাদা মার্ডার হয়ে গিয়েছে। বিসর্জন দেখতে বেরিয়েছিলেন।'

রাজনৈতিক তরজা...
ঘটনায় রাজনীতির রং লেগেছে এর মধ্যেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। শুভেন্দুর অভিযোগ, 'নদিয়ার কৃষ্ণনগরে এক দমকলকর্মীকে তৃণমূলের কর্মীরা মদ খেয়ে কুপিয়ে খুন করেছে।' শুভেন্দু অধিকারী টুইটে বলেন, ‘কালীপুজোর বিসর্জনে তুহিন বসুকে কুপিয়েছে তৃণমূল কর্মীরা। মত্ত অবস্থায় দমকলকর্মীকে খুন করে তৃণমূল কর্মীরা’।

জবাব এসেছে তৃণমূল শিবির থেকে। কিন্তু তরজার মধ্যে যেটি উঠে আসছে, তা বিষণ্ণতা। প্রতিবছর ব্যারাকপুরে মামাতো বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে যেতেন তুহিনশুভ্র। এবছরও আয়োজন সারা ছিল। কিন্তু, ফোঁটা নেওয়া আর হল না। 

আরও পড়ুন:ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Suvendu Adhikari-NCPI Meet: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget