এক্সপ্লোর

Firhad Hakim: "চাকা স্কিড করে যায়, তাই দুর্ঘটনা", বিসর্জনের সময় বাবুঘাটে বিপত্তি নিয়ে জানালেন ফিরহাদ

Babughat Bisarjan: বিসর্জনে রীতিমতো বিশৃঙ্খলা। পে লোডারের ব্রেক ফেল হয়ে বিপত্তি। তা নিয়েই ধুন্ধুমারকাণ্ড বাধল বাবুঘাটে।ভাসানে আনন্দ করতে গিয়ে হাসপাতালে যেতে হল এক শিশুকে।

অনির্বাণ বিশ্বাস ও হিন্দোল দে, কলকাতা: বিসর্জনের সময় বাবুঘাটে (Babughat) বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পুরসভার পে লোডারের ধাক্কায় আহত এক শিশু। পে লোডারের চালককে বেধড়ক মারধর করেন এক বারোয়ারির সদস্যরা। মার খান পুরসভার এক কর্মীও। কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ (Police)। পরে বিসর্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।                   

মেয়রের মন্তব্য

বিকেলে বাবুঘাটে যান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার কর্মীদের কাছে পে লোডার দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন তিনি। বিসর্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে, স্পিড বোটে করে বাবুঘাটের চারপাশ ঘুরে দেখেন মেয়র। এরপর মেয়র বলেন, "চাকা স্কিড করে যায়, তাই দুর্ঘটনা। বাচ্চাটির অল্প চোট লেগেছে। তবে গুরুতর কিছু হয়নি। সমন্বয়ের অভাবের কোনও ব্যাপার নেই।"          

ঠিক কী হয়েছে?

বিসর্জনে রীতিমতো বিশৃঙ্খলা। পে লোডারের ব্রেক ফেল হয়ে বিপত্তি। তা নিয়েই ধুন্ধুমারকাণ্ড বাধল বাবুঘাটে।ভাসানে আনন্দ করতে গিয়ে হাসপাতালে যেতে হল এক শিশুকে। প্রসঙ্গত,  বুধবার সকাল ৯টা থেকে প্রতিমা বিসর্জন চলছিল বাবুঘাটে। বারোয়ারি থেকে বাড়ির প্রতিমা ভাসানের জন্য ভিড় ছিল। প্রতিমার কাঠামো নদী থেকে তুলে ফেলার জন্য কাজ করছিল পুরসভার পে লোডার। হঠাৎ একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু ঘাট দিয়ে গড়িয়ে যেতে শুরু করে। কেউ কিছু বুঝবার আগেই সেটি গড়িয়ে গিয়ে ধাক্কা মারে ভাসানে উপস্থিত কয়েকজনকে।

আরও পড়ুন, "আসছে বছর আবার এসো মা", সিঁদুরখেলায় মাতলেন কোয়েল-ঋতুপর্ণা-পাওলি

গুরুতর চোট লাগে এক শিশুর। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বাবুঘাট চত্বরে। পে লোডারের খালাসি চম্পট দিলেও, চালককে ধরে মারধর করতে শুরু করেন কয়েকজন। অন্য এক বারোয়ারির সদস্যরা পে লোডার চালককে বাঁচাতে যান। তা নিয়ে আরেক দফা ঝামেলা শুরু হয়। যাঁরা চালককে মারধর করছিলেন, তাঁদের সঙ্গে বচসায় জড়ান পুরসভার এক কর্মী।

এই ঘটনার পর, দুপুর আড়াইটের সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বাবুঘাটে। ব্যারিকেড করে দেওয়া হয় ঘাটে নামার পথ। বাড়ি হোক বা বারোয়ারি, ৬ জনের বেশি কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয় পুলিশের তরফে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget