এক্সপ্লোর

Flash Flood : নেপালের থেকেও খারাপ পরিণাম আসন্ন? ঝুঁকিতে এ রাজ্যও? ৪০৭ হিমবাহ-হ্রদ নিয়ে 'বিগ অ্যালার্ট' গবেষণায়

হিমবাহে আচমকা ভাঙনের ঘটনায় পরোক্ষ ভাবে প্রাভাবিত হতে পারে এ রাজ্যের পাহাড়ি জেলাগুলিও। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 

কলকাতা: নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস। প্রলয়ঙ্করী হড়পা বান। শত শত মৃত্যু। মৃত্যুপুরী হয়ে যাওয়া জনপদ। আবারও একবার উস্কে দিল সেই প্রসঙ্গ। বিপদে কি পশ্চিমবঙ্গও? কালিম্পং, দার্জিলিং পাহাড়েও কী নেমে আসতে পারে এমন ভয়াল দুর্যোগ ? কী বলছেন বিশেষজ্ঞরা ? বিশেষজ্ঞদের দাবি, হিমালয়ের পূর্বাংশ  মোটেই নিরাপদে নেই। ভূমিকম্প, পাহাড়ি ঢাল ধসে পড়া, তুমুল বৃষ্টিপাত কিংবা হিমবাহে আচমকা ভাঙনের ঘটনায় পরোক্ষ ভাবে প্রাভাবিত হতে পারে এ রাজ্যের পাহাড়ি জেলাগুলিও। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 

  হিমালয়জুড়ে বাড়ছে হিমবাহ ফেটে প্রবল জলপ্রলয়ের আশঙ্কা। যাকে ভূগোলের ভাষায় বলা হয়,  Glacial Lake Outburst Flood (GLOF) । আন্তর্জাতিক এক গবেষণায় হিন্দুকুশ হিমালয় (HKH) অঞ্চলের ৪০৭টি হিমবাহ হ্রদকে  বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলি যে কোনও সময় ফেটে বিপুল পরিমাণ জল নেমে এসে নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।  জার্মানির বন-এর  United Nations University Institute for Environment and Human Security (UNU-EHS)-এর গবেষকরা এমনই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন একটি সমীক্ষার পর।  গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন হিমবাহ বিজ্ঞানী দীপেশ চাপাগাইন।  কয়েক দশকে হিন্দুকুশ হিমালয় অঞ্চলে GLOF-এর ঝুঁকি কীভাবে বদলেছে, মূলত সেই বিষয়টিতেই নজর রেখেছে এই সমীক্ষা। 

গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ১৯৫০ সালের পর থেকে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যার ঘটনা ক্রমশ বেড়েছে। গবেষকদের হিসেব অনুযায়ী, এক দশকে গড়ে GLOF-এর সংখ্যা যেখানে আগে ছিল প্রায় ৭টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮টি। তাই এই বিপদ আরও বাড়তে পারে যে কোনও সময়।  কী এই GLOF? হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদে বিপুল পরিমাণ জল জমা হয়। এই হ্রদের প্রাকৃতিক বাঁধ কোনও কারণে দুর্বল হয়ে পড়লে তা আচমকা ভেঙে যেতে পারে। তখন কয়েক মুহূর্তের মধ্যে বিপুল জল, বরফ, পাথর ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীর পথে নেমে আসে। তৈরি হয় ভয়াবহ হড়পা বান যার কারণ  Glacial Lake Outburst Flood বা GLOF। 

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নেপাল ও তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ঘটনায় বরফ, পাথর ও পাহাড় ভেঙে  পড়ে লেন্দে খোলা নদীতে। এর জেরে দ্রুত গতিতে জলস্রোত নেমে আসে পাহাড়ি উপত্যকা এবং জনবসতিপূর্ণ এলাকায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা US Geological Survey পরে জানায়, ভূকম্পন সংক্রান্ত যে সংকেত পাওয়া গিয়েছিল, তা আসলে হিমবাহের বরফ ও পাথর ভেঙে পড়ার অভিঘাত। ঠিক কী কারণে পাহাড়ের ঢাল ভেঙে পড়ে তা নিয়ে বিশেষজ্ঞরা, একেকজন একেকরকম ব্যাখ্যা দিচ্ছেন। 

বিশেষজ্ঞদের মতে, দার্জিলিং ও পূর্ব হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এ রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে ভূমিকম্প ও অতিবৃষ্টির পর ভূমিধসের আশঙ্কাও বেশি। তবে উদ্বেগের কেন্দ্রে রয়েছে সিকিম। সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (SSMA) ভাইস চেয়ারম্যান ড. বিনোদ শর্মা জানিয়েছেন, রাজ্যে এমন ৭টি হিমবাহ হ্রদ চিহ্নিত করা হয়েছে, যেগুলি থেকে বড় বিপদ হতে পারে। 
গোটা সিকিমে মোট ৮৫টি হিমবাহকে চিহ্নিত করা হয়েছে।  ১৭টি হ্রদকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু হিমবাহ গলে জল জমা নয়, ভূমিকম্প বা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগেও এই হ্রদগুলির বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা তৈরি হতে পারে।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

UP MLC Election Results: MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
MLC Polls Result : ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর
ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর
Advertisement

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget