এক্সপ্লোর

Khanakul News: সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে ভিটে-মাটি, রক্ষা পেয়েছে তুলসি মঞ্চ

Flood News: বন্যার জলের তোড়া ঘরবাড়ি সব ধ্বংস হলেও অক্ষত রয়ে গেছে বাড়িতে থাকা তুলসি মঞ্চ। তার দিকে তাকিয়ে ভগবান সব ঠিক করে দেবেন বলে প্রার্থনা জানাচ্ছেন খানাকুলের এক বৃদ্ধ দম্পতি।

বাপন সাঁতরা, আরামবাগ: প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে ভরসা ভগবানই। সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে ভিটে-মাটি। জলের তোড়ে ভেসে গিয়েছে আস্ত দুটি দোতলা পাকাবাড়ি। যদিও টলাতে পারেনি বাড়ির ভগবানকে। বাড়ির সম্পদ বলতে রয়ে গেছে কেবল তুলসি মঞ্চটুকুই। 

আরও পড়ুন: Medical College News: হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি, কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ

খানাকুলের বন্দর উত্তরপাড়ার পোড়ে দম্পতি। ভিটেমাটি হারিয়ে এখন বাঁধে ত্রিপলের নিচেই বাস বৃদ্ধ স্বামী-স্ত্রীর। অথচ কয়েকদিন আগেও মোজাইক করা বাড়িতে সুসজ্জিত পালঙ্কে ছিল তাঁদের জীবনযাপন। দুই ছেলের দোতলা পাথর বসানো বাড়ি তাঁদের কাছে ছিল অট্টালিকাসম। পাড়ায় গর্ব করে বলতেনও সেকথা। কিন্তু, ভাগ্যের পরিহাসে আজ তাঁরা রাস্তায়। 

আরও পড়ুন: Malda Flood Situation: বাংলায় হু হু করে বাড়ছে জল, মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

তবু তাঁদের বিশ্বাস, ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন। বিষণ্ণ মুখে তাঁদের একটাই চাওয়া,মাথা গোঁজার ঠাঁইটুকু দিক প্রশাসন। বাড়ির তুলসীমঞ্চে নিয়ম করে ভগবানকে ভোগ দিয়েছেন। তবুও হয়নি সুখভোগ। সাধের বাড়ির চিহ্ন মাত্র নেই। শুধু রয়ে গেছে তুলসী মঞ্চটি। আজও পোড়ে দম্পতি বাঁধের অস্থায়ী ছাউনি থেকে দু'বেলা একদৃষ্টিতে তাকিয়ে থাকেন বাড়ির তুলসি মঞ্চের দিকে। চেষ্টা করেন সাধের সুখনীড়ের অস্তিত্ব খোঁজার। শুধু বন্দর নয় সর্বগ্রাসী বন্যায় এমন অসহায়তার ছবি খানাকুলের দিকে দিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রবল বর্ষণ ও ডিভিসি সহ একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি বিঘার পর বিঘা চাষের জমি চলে গেছে জলের তলায়। এর ফলে সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। হুগলি জেলার খানাকুলের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানকার প্রচুর মানুষ ঘরছাড়া হওয়ার পাশাপাশি সর্বশ্রান্ত হয়ে পড়েছেন। রাজ্যের একাধিক জায়গা প্লাবিত হওয়ার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলেও উল্লেখ করেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sukanta Majumdar: গাড়ি হাঁকিয়ে বন্যা দেখতে গেলেও নামমাত্র ত্রাণ বিলির অভিযোগ, ডেবরায় সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget