এক্সপ্লোর

Malda Flood Situation: বাংলায় হু হু করে বাড়ছে জল, মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

Malda News:মানিকচকেই গতকাল ত্রাণ নিয়ে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরতেই কার্যত লুঠ হয়ে যায় ত্রাণ।

মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। নেপালের কোশি ও গন্ডক নদীর জল ছাড়ায়, সেই জল বিহার হয়ে বাংলায় ঢুকতে শুরু করবে। ফলে মানিকচকের ভূতনি-সহ বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা। দেড়মাস আগে গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভূতনি। জলবন্দি হয়ে আছেন প্রায় এক লক্ষ মানুষ। প্রশাসনের তরফে ৩০টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত দেড়মাসে মানিকচকে বন্যায় প্রাণ গিয়েছে ৯ জনের। রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকাতেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। 

মানিকচকেই গতকাল ত্রাণ নিয়ে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরতেই কার্যত লুঠ হয়ে যায় ত্রাণ। শনিবার মালদার বন্য়া কবলিত এলাকা পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফোনের মাধ্য়মে মুখ্য়মন্ত্রীর বার্তা পৌঁছলেন বন্য়া দুর্গতদের কাছে। স্থানীয়দের অভিযোগ তিনি যাওয়ার পরই ত্রাণ নিয়ে হুড়োহুড়িতে খালি হাতে ফিরতে হল বন্য়া দুর্গতদের একাংশকে। অভিযোগ, মন্ত্রী এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। কার্যত লুঠপাট শুরু হয়ে যায়। ত্রাণ না পাওয়ার অভিযোগ তোলেন ভূতনিরচরের বাসিন্দাদের অনেকেই।                                                           

বানভাসি পরিস্থিতিতে মানিকচকের গোপালপুরে প্রাণ হারিয়েছেন যাঁরা, তাঁদের বাড়িতে যান ফিরহাদ হাকিম। ফোনে শোনান মুখ্যমন্ত্রীর বার্তা ।                                  

আরও পড়ুন, 'পরীক্ষায় বেশি নম্বর, পরীক্ষার হলে বিশেষভাবে বসার সুবিধা TMCP-র সদস্যদের', রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ


অন্যদিকে, মালদার ভুতনিরচরে প্লাবিত এলাকায় জলে ডুবলো দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মণ্ডল এবং বঙ্কিম মণ্ডল। বৃহস্পতিবার, জমি থেকে পাট ছাড়িয়ে টিনের নৌকা করে ফেরার পথে প্লাবিত এলাকায় নৌকা সমেত তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিডবোর্ড নামিয়ে শুরু করা হয় তল্লাশি। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি দুই যুবকের। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget