এক্সপ্লোর

BJP: বুথ স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে নজর, অভিযানে শুকান্ত-শুভেন্দুরা

কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪-এ লোকসভার মহারণ! তার আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, বাংলায় বুথ স্বশক্তিকরণ অভিযান শুরু করল বিজেপি।

শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও মুন্না আগরওয়াল, বালুরঘাট, নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নজরে বুথ স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধি! আজ থেকে শুরু হল গেরুয়া শিবিরের বুথ স্বশক্তিকরণ অভিযান। বালুরঘাটে সুকান্ত মজুমদার ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন। যদিও এ নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল!

কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪-এ লোকসভার মহারণ! তার আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, বাংলায় বুথ স্বশক্তিকরণ অভিযান শুরু করল বিজেপি। রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটে বুথ স্বশক্তিকরণ অভিযানের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির সমীক্ষা অনুযায়ী,রাজ্যের বেশ কিছু জায়গায় দলের বুথ পর্যায়ে সক্রিয়তা তাৎপর্যপূর্ণভাবে কম। সেই সমস্ত বুথে নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। গত বিধানসভা ভোটে ২০০-পারের ডাক দিলেও, দু অঙ্কের ঘরেই থামতে হয় বিজেপিকে। যার অন্যতম কারণ হিসেবে বিভিন্ন বুথে সাংগঠনিক দুর্বলতা তত্ত্বই উঠে এসেছিল। এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বুথস্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে, ১২ থেকে ২৫ মার্চ পর্যন্ত বুথ স্বশক্তিকরণ কর্মসূচির পরিকল্পনা করে পদ্ম-শিবির। 

এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুর এলাকায়, ৮৮ নম্বর বুথে গিয়ে দলীয় কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। সকলের মতামত নিয়ে সেই বুথের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন, তা ঠিক করে দেন।  

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বুথ আমাদের আগেও ছিল। এখনও আছে। এবার সেই বুথগুলোকে নতুন করে দেখা। নতুন লোক ঢোকানো। আরও শক্তিশালী করা। এই কাজকে লক্ষ্য করে কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন, পরবর্তীকালে বিধানসভা ভোট পর্যন্ত শক্তিশালী বুথ তৈরি করে লড়াই করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সোনাচূড়ার ২৭৮ নম্বর বুথে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, গোটা গ্রামে একজনও আমফানের টাকা পায়নি। মোদিজি ২০ হাজার টাকা করে দিয়েছে। ১০০ দিনের কাজে টাকা তুলে নিয়েছে। ২৭৮ নম্বর বুথে একটাও শৌচালয় নেই। এই গ্রামের দিকে তাকিয়ে দেখুন ১০টার মধ্যে একটা পাকা বাড়ি। উন্নয়ন শুধু মমতার পরিবারের হয়েছে।

নজরে পঞ্চায়েত নির্বাচন, বুথ স্বশক্তিকরণ অভিযানে বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে বুথ স্বশক্তিকরণ অভিযান করে কতটা লাভবান হবে বিজেপি? তার কোনও প্রভাব পড়বে কি পঞ্চায়েত ভোটে? পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই তা স্পষ্ট হয়ে যাবে।

সেরা শিরোনাম

Cyclone Arnab : 'অর্ণব' দুর্বল হলেও বড় ধাক্কা, বিরাট দুর্যোগে ১১ জেলায় বন্যার সতর্কতা, তালিকায় কোন কোন জেলা?
'অর্ণব' দুর্বল হলেও বড় ধাক্কা, বিরাট দুর্যোগে ১১ জেলায় বন্যার সতর্কতা, তালিকায় কোন কোন জেলা?
West Bengal News Live Updates: মাঝরাস্তায় বিকল তাম্রলিপ্ত এক্সপ্রেস, দিঘা ঢোকার আগে থেমে গেল ট্রেন
মাঝরাস্তায় বিকল তাম্রলিপ্ত এক্সপ্রেস, দিঘা ঢোকার আগে থেমে গেল ট্রেন
Chandranath Rath: ‘২ কোটি টাকার সুপারি কে দিল, ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, না কালীঘাট থেকে…’, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী
‘২ কোটি টাকার সুপারি কে দিল, ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, না কালীঘাট থেকে…’, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী
Arnab Cyclone : শেষ 'ঘূর্ণিঝড় অর্ণব' - এর ল্যান্ডফল, কিন্তু দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গে, উত্তাল নদী, ত্রস্ত মানুষ
শেষ 'ঘূর্ণিঝড় অর্ণব' - এর ল্যান্ডফল, কিন্তু দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গে, উত্তাল নদী, ত্রস্ত মানুষ

ভিডিও

Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার
Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget