এক্সপ্লোর

Sarsuna Blast:সরশুনার বাসুদেবপুরে বিস্ফোরণে উদ্ধার জালকাঠি, জখম ভর্তি এসএসকেএমে

Kolkata News:সরশুনার বাসুদেবপুরে রহস্যময় বিস্ফোরণ। জখম হন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হয়েছে জালকাঠি। এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

প্রবীর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সরশুনার বাসুদেবপুরে রহস্যময় বিস্ফোরণ। জখম হন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হয়েছে জালকাঠি। এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। কী ধরনের বিস্ফোরণ, খতিয়ে দেখছে বম্ব ডিসপোজাল স্কোয়াড

যা জানা গেল...
সকাল তখন ১১টা। চারপাশে বাড়ি, দোকান, লোকজনের ভিড়। আর পাঁচটা দিনের মতোই চেনা ব্যস্ততার ছবি। আচমকাই বিকট শব্দ। চমকে উঠলেন সরশুনার বাসুদেবপুরের বাসিন্দারা। সব কিছু ঠাওর হওয়ার আগেই দেখেন, রাস্তার ধারে আর্বজনার স্তূপের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। জানা যায়, শিশি-বোতল কুড়োতে গিয়ে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন সইদুল নস্কর নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী বললেন, 'বিকট আওয়াজ শুনে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে। জানি না কী হয়েছে। ওঁর মুখ এবং সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছিল।' ঘনবসতি এলাকায় এভাবে বিস্ফোরণ হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এক জন বললেন, 'ঘটনাস্থলের ঠিক পাশেই 'বাচ্চারা ব্যাডমিন্টন খেলে। ভয়ের কিছু ঘটতে পারত। আমরা আতঙ্কিত।' খবর পেয়ে বিস্ফোরণস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। যেখানে বিস্ফোরণ হয়, সেখান থেকে ভাঙা বোতল, জালকাঠি ও আরও ৩টি বোতল উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ১২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘনশ্রী বাগ পুলিশকে বলেছেন, 'বিস্ফোরণে গুরুতর জখম ওই ব্যক্তিকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো হচ্ছে।'

পঞ্চায়েত ভোটের মুখে...
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাবাজি, বোমা উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রায় দিনই প্রকাশ্যে আসছে। গতমাসের শেষে মুর্শিদাবাদে সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) উপর মোড় গ্রামে  নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। সাগরদীঘি থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় মোড়গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি, মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। মানিকচকের এনায়েতপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি  গত ১৯ অক্টোবর পূর্ব বর্ধমানে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

আরও পড়ুন:ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget