এক্সপ্লোর

Dilip Ghosh : শান্তনু ঠাকুরের পর এবার দিলীপ ঘোষের পিকনিক ! ফেললেন ছিপ, ধরলেন মাছ!

Dilip Ghosh Joins Picnic : খড়গপুরের ওয়ালিপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

বিশ্বজিৎ দাস, মেদিনীপুর: বিজেপিতে পিকনিক-‘রাজনীতি’। বঙ্গ বিজেপিতে (BJP) গৃহদাহের আবহে বিক্ষুব্ধ নেতা-বিধায়কদের নিয়ে দু’দফায় পিকনিক করেছেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur ) । এবার, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুরের ওয়ালিপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । ধরলেন মাছ!!

পিকনিকের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই, শান্তনু ঠাকুরদের পিকনিক করা নিয়ে পাশে দাঁড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন , ' জানি না কে বিদ্রোহী কে কী। সবাই পার্টির লোক পার্টিতেই আছেন। একসঙ্গে যে কেউ পিকনিক করতে পারে। আমরা শীতের সময় সব জায়গায় কার্যকর্তাদের নিয়ে পিকনিক করি। কে কীভাবে দেখছেন জানি না। কার্যকর্তারা এক জায়গায় মিলিত হয়ে পিকনিক করলে সেখানে কিছু দোষ দেখি না আমি।' 

আরও পড়ুন :

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজধানীকে, 'নো-ফ্লাই জোন' ঘোষণা

মেদিনীপুরের (Medinipur) বিজেপি নেতা স্বপন বেরা বলেন , ' আগামীদিনের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। সেটাকে সামনে রেখে আমরা এগনোর জন্য বনভোজনের আয়োজন করেছিলাম।' 

নেতা-কর্মীদের নিয়ে পিকনিক দিলীপ ঘোষের। কটাক্ষ করেছে তৃণমূল। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও সহ-সভাধিপতি অজিত মাইতি কটাক্ষ করে বলেন, ' ভারতীয় জনতা পার্টি এখন, ভারতীয় পিকনিক পার্টি হয়ে গেছে। সবাই দেখছি পিকনিক করছে। আগে দলের গোষ্ঠী, ঝগড়া থামান। জয়প্রকাশ পিকনিক করেছিল বলে দিলীপপবাবুকে পিকনিক করতে হবে!  এটাকে বলে অসম প্রতিযোগিতা। এটাই বিজেপিকে ডুবিয়ে দিচ্ছে।' সব মিলিয়ে, বিজেপির পিকনিক নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক ও বনভোজনের পর, রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেদিন তাঁর পাশে দাঁড়ানো জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, রীতেশ-জয়প্রকাশকে সাময়িকভাবে বরখাস্ত করে কি বাকিদেরও কড়া বার্তা দেওয়া হল? না কি মতুয়া ভোট এবং মতুয়া জনপ্রতিনিধিদের কথা মাথায় রেখেই বড় কোনও পদক্ষেপ করতে পারছে বা রাজ্য বিজেপি?

বুধবার প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পতাকা উত্তোলনের ছবি। 

Dilip Ghosh : শান্তনু ঠাকুরের পর এবার দিলীপ ঘোষের পিকনিক ! ফেললেন ছিপ, ধরলেন মাছ!

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget