এক্সপ্লোর

Durga Puja 2022: নবপত্রিকা স্নানের পর রীতি মেনে বরণ, সপ্তমীর সিঁদুর খেলা দুর্গাপুরের রায় বাড়িতে

Durga Puja 2022: দুর্গাপুরের রায় বাড়ির এই পুজো প্রায় ২০০ বছরের পুরনো। প্রথম থেকেই এই নিয়মের প্রচলন আছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজো: দুর্গাপুরের গোপাল মাঠের রায় বাড়ির পুজোর বয়স দু’শো পেরিয়েছে। এই বাড়ির পুজোর বৈশিষ্ট হল সপ্তমীর সিঁদুর খেলা। নবপত্রিকা স্নানের পর, বরণ করে নেন বাড়ির মহিলারা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। পুজোর চারদিন গোটা পরিবার একত্রিত হয়। 

জমজমাট সপ্তমী: আজ মহাসপ্তমী ৷ শাস্ত্রমতে পুজো শুরু ৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে ৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো। 

বাড়ির পুজোর অভিনবত্ব: রাস্তায় জনজোয়ার। মণ্ডপে ঠাকুর (Durga Puja 2022) দেখার ভিড়। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার (Kolkata) উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। আচার মেনে পুজো চলছে বনেদি বাড়িতে। পিছিয়ে জেলার পুজোগুলিও। দুর্গাপুরের রায় বাড়ির এই পুজো প্রায় ২০০ বছরের পুরনো। প্রথম থেকেই এই নিয়মের প্রচলন আছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। আগামীকাল অষ্টমীর অঞ্জলির পাশাপাশি সন্ধিপুজো এবং পূর্ণাহুতি হোম হয়। দশমীতেও রয়েছে চমক। রীতি মেনে প্রথমে বিসর্জন দেওয়া হয় কলাবউ। এরপর হয় যাত্রাবন্ধন। তবে দশমীতে সিঁদুর খেলার নিয়ম নেই। মা দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে, নিরঞ্জন করা হয়।  

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এবার ১২৭ বছরে পা দিল। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান ও ঘট ভরা হয়। তবে প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর অনেকটাই জৌলুস হারিয়েছে মিরিটির বাড়ির এই পুজো। নেই চেনা ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি। 

আরও পড়ুন: Durga Puja 2022: বাংলার ঢাকের বোলে মুখরিত জার্মানি, স্টুটগার্টে পুজোর আয়োজন প্রবাসীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget