এক্সপ্লোর

Mamata On Sanctuary: সুখবর, রাজ্যের এই অভয়ারণ্যের টিকিট তুলে দিল বন দফতর !

Mamata On Forest Department On Sanctuary: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ, নড়ে চড়ে বসল বন দফতর, এবার থেকে বিনামূল্যেই ঘুরে আসা যাবে এই অভয়ারণ্য !

প্রদ্যোৎ সরকার, নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গে প্রশাসনিক মিটিংয়ে বন দফতরের বিভিন্ন টুরিস্ট স্পটে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই নড়ে চড়ে বসল বন দফতর (Forest Department)।

বেথুয়াডহরি অভয়ারণ্যে পর্যটকদের ১০০ টাকা টিকিট কেটে ঢুকতে হত। এই অভয়ারণ্যে রাজ্য তথা জেলা বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে। তবে তাঁদের ক্ষোভ ছিল টিকিটের মূল্য নিয়ে। এও নজরে এসেছে, পরিবারের অনেক সদস্য একসঙ্গে এলে টিকিটের কারণে অভয়অরণ্য  না ঘুরেই ফিরে যেতেন। তবে ২৪ জানুয়ারি থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট তুলে দিল বন দফতর। এদিন অভয় অরণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করেন অভয়ারণ্য কর্তৃপক্ষ। অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়াই ঘুরতে আসা পর্যটকদের অনেকেই খুশি। অনেকে আবার বলছেন, অল্প পরিমাণ টিকিট নিয়ে অভয়ারণ্যটা পর্যটকদের জন্য আরও সুন্দর করে করলে ভালো হয়।

অপরদিকে, ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। কিন্তু এবার শীত পড়লেও এখনও সেভাবে পরিযায়ী পাখির দেখা নেই হাওড়ার সাঁতরাগাছি ঝিলে। ফলে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পক্ষী প্রেমিকরা।রাজ্য সরকারের বন দফতর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমনকি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত।

কেন পাখির দেখা নেই ? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবারে শীত দেরিতে এসেছে। তবে প্রতিবছর দুর্গাপুজোর পরেই ঝিল পরিষ্কারের কাজে হাত দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি করে দেওয়া হয়। এছাড়া ঝিলের অতিরিক্ত কচুরিপানা তুলে নিয়ে পাখিদের চড়ে বেড়ানোর জায়গা করে দেওয়া হয়। সেই কাজটাই এবারে না হওয়ায় পাখিরা কার্যত মুখ ফিরিয়েছে। আবার বিভিন্ন নর্দমার জল ঝিলে মিশে যাওয়ার ফলে জলের দূষণমাত্রা বেড়ে গেছে। এতে পাখিদের খাবারের সংকট দেখা দিয়েছে। ঝিলের চারপাশে বহুতল বাড়ি নির্মাণ এবং ট্রেনের যাতায়াতের শব্দে অতিষ্ঠ পাখিরা আর এখানে বসতে চাইছে না। 

আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে কোন রাস্তাগুলি বন্ধ থাকবে ? ২৬ জানুয়ারির আগে জেনে নিন ট্রাফিক নির্দেশিকা

তবে দেরিতে হলেও নড়েচড়ে বসেছে রাজ্য সরকারের বায়োডাইভারসিটি বোর্ড। গত কয়েক বছরের মতো তারা ঝিল পরিষ্কারের দায়িত্ব দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা নেচার মেটস নেচার ক্লাবকে। দিন দুয়েক হল ওই সংস্থা কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget