এক্সপ্লোর

Traffic Restriction On Republic Day 2025 : প্রজাতন্ত্র দিবসে কোন রাস্তাগুলি বন্ধ থাকবে ? ২৬ জানুয়ারির আগে জেনে নিন ট্রাফিক নির্দেশিকা

Kolkata Police On Traffic Restriction On Republic Day 2025 : প্রজাতন্ত্র দিবস শহরের কোন রাস্তাগুলি বন্ধ থাকবে, খুলবে কটায় ? দেখুন একনজরে

কলকাতা: কাল বাদে পরশু, প্রজাতন্ত্র দিবস। প্রত্যেকবারের মত এবারেও প্যারেডের বিস্তর আয়োজন রাজ্যে। এমনিতেও সরকারি কর্মীদের ছুটি থাকলেও, এই দিনগুলিতে অনেকেই পরিবার নিয়ে কাছেপিঠে বেরিয়ে পড়েন। তবে প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৫ উপলক্ষ্যে, কলকাতা পুলিশের ট্রাফিক নির্দেশিকা রয়েছে। ২৬ জানুয়ারি একাধিক রাস্তা ভোর সাড়ে ৫টা থেকে প্যারেড চলা অবধি বন্ধ থাকবে। তাই  সড়কপথে গেলে বাইরে বের হবার যেগুলি নজরে রাখবেন।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা। গতবছর প্রজাতন্ত্র দিবসে, রেড রোডে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন  ছিলেন। রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছিল। রেড রোডে ছিলেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। রেড রোডে ২ হাজার ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল।রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছিল।রেড রোডের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল।রেড রোডে কর্তব্যরত ছিলেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্য়ান্ট কমিশনার পদ মর্যাদার আধিকারিক।তাঁদের অধীনে ছিলেন অ্য়াসিস্য়ান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল সহ অন্য়ান্য় পুলিশ কর্মী। 

নিরাপত্তা জোরদার করতে রাস্তায় ছিল ৩টি কুইক রেসপন্স টিম,৮টি এইচআরএফএস ভ্য়ান, ১২টি প্য়াট্রোলিং মোটরবাইক,জলপথেও চলেচিল নজরদারি।জলপথে টহলদারি করবে ৭টি রিভার প্য়াট্রোলিং টিম।নজরদারির জন্য় ১০টি বাঙ্কার ও ১০টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল। মূলত গতবছর, যাদুঘরে বোমা বিস্ফোরণের হুমকি ই-মেল এসেছিল। তার জেরে এ বছর নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছিল। এবারেও ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিং মল, হোটেল, পার্ক-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি। 

আরও পড়ুন, 'দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছে করে না',বিস্ফোরক মন্তব্য কল্যাণের ! কাদের দিকে ইঙ্গিত?

অপরদিকে,  প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। গত বছর রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছিল ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল, শুধুমাত্র প্যারেডের রুট এবং তার লাগোয়া এলাকাতেই ১৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। বিশেষভাবে নজরদারির জন্য বসানো হয়েছিল এক হাজার সিসিটিভি ক্যামেরা। এবারেও ২৬ জানুয়ারির অনুষ্ঠানের জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ২৫ জানুয়ারি রাত ১০টা থেকেই দিল্লির সীমানায় কড়া নিরাপত্তা। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget