এক্সপ্লোর

Kalimpong News: রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে ৮ মাস ! অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন

Former Indian Army Urgen Tamang Return Home : ভারতের প্রাক্তন সেনা হয়েও পারেননি বুঝতে, যে প্রতারিত হতে চলেছেন, প্রিয়জন-পরিবার-দেশ থেকে অনেক দূরে, রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে ছিলেন ৮ মাস !

সনৎ ঝা, দার্জিলিং: তিনি ভারতের প্রাক্তন সেনা। নাম উর্গেন তামাং। কালিম্পংয়ের বাসিন্দা। অবসরের পর রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজে নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন। কথা তেমনটাই হয়েছিল। আর সেই পরিকল্পনা থেকেই দিল্লির এক এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয়৷ মোটা বেতনের চাকরির  অফার পেয়ে রাশিয়া পাড়ি দেন উর্গেন। রাশিয়া পৌঁছতেই তাঁকে, ভাড়াটে সৈন্য হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি ! সে দেশেই আটকে পড়েন তিনি। তারপর অনেক জল বয়ে গিয়েছে। বহু প্রতিক্ষার পর, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে পড়া কালিম্পঙের বাসিন্দা উর্গেন তামাং। 

বহু প্রতিক্ষার পর, অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন

শনিবার সকালে কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে উর্গেনকে স্বাগত জানায় কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান-সহ গোটা পরিবার। বিমানবন্দরে স্ত্রী অম্বিকা ও দুই শিশুকে দেখে উচ্ছ্বসিত উর্গেন তামাং। বিমানবন্দরে নেমে পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকেই। উর্গেন কালিম্পং পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ সেনাবাহিনী থেকে তিনি অবসরের পর গুজরাতে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই দিল্লির এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ তারপর তিনি বাড়ি আসেন এবং দিল্লির দিকে রওনা দেন ৷ এর জন্য এজেন্টকে ছ’লাখ টাকাও দিয়েছিলেন তিনি ৷

ঠিক কী হয়েছিল উর্গেনের সঙ্গে ?

গত ১৮ জানুয়ারি রাশিয়ায় যান উর্গেন। সেখানে নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়ার কথা থাকলেও, তাঁকে কিছু নথিপত্রে সই করিয়ে প্রথমে মস্কোতে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামানো হয় তাঁকে । গত ২৬ মার্চ ভিডিও বার্তায় নিজের আটকে পড়ার কথা জানান উর্গেন৷ তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। তারপরেই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন, অনুব্রত জামিন পেতেই 'বাঘের' সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন..

কী বলছেন উর্গেন তামাং ?

এদিন দেশে পৌঁছে উর্গেন তামাং বলেন, এটা অনেক আনন্দের সময়। তিনি জানিয়েছেন একটা দীর্ঘ সময়ে তিনি আটকে গিয়েছিলেন সে দেশে। তিনি প্রাক্তন সেনা হওয়া সত্বেও প্রতারণার জালে ফেঁসে গিয়েছিলেন। তবে শেষ অবধি মাননীয় প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর পদক্ষেপে তিনি দেশে ফিরতে পারলেন। আনন্দে আবেগপ্লুত উর্গেনের স্ত্রীও। তিনি, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এতদিন যে কীভাবে কেটেছে তা শুধুই তিনি জানেন ! তবে এই মুহূর্তে প্রিয় জনকে ফিরে পেয়ে খুবই খুশি তামাং পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget