এক্সপ্লোর

West Midnapore: দাসপুরে আক্রান্ত চার বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত চার বিজেপি কর্মী।

সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর): তৃণমূল ও বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সেখানকার নাড়াজোল গ্রামে চার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় গেরুয়া শিবিরের দাবি, তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করে রাজ্যের শাসক দল পাল্টা দাবি করেছে, তাদের ওপরই আক্রমণ করেছে পদ্মশিবির।

ঠিক কী ঘটেছে?

গেরুয়া শিবির দাবি করেছে, শনিবার রাতে তাদের কয়েকজন কর্মীর ওপর আচমকা লাঠিসোটা নিয়ে চড়াও হয় তৃণমূলের লোকজন। লাঠির ঘায়ে আহত হয়েছেন চারজন বিজেপি কর্মী। এঁদের মধ্যে দু’জন কর্মী ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

কিন্তু কেন এই আক্রমণ বলে মনে করছে গেরুয়া শিবির?

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক রামকুমার দে জানাচ্ছেন, 'আমাদের কর্মীদের ভয় দেখাতে, এলাকায় আতঙ্ক তৈরি করতেই এমন হামলা চালায় তৃণমূল। 

পাল্টা তৃণমূলের কী দাবি?

আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা পদ্মশিবিরের ঘাড়েই দোষ চাপিয়ে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের বিধায়ক ও তৃণমুল কংগ্রেসের জেলা কমিটির সদস্য অজিত মাইতির বক্তব্য, 'বিজেপির লোকজন মদ্যপ অবস্থায় অসভ্যতা করছিল। আমাদের ছেলেরা তার প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। আমাদের কর্মীরাই কয়েকজন এখন ভর্তি হাসপাতালে। 

এদিকে, বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রবিবার দুপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে এবিভিপি। ঘণ্টাখানেক পর অবরোধ উঠে গেলেও যানজটে নাকাল হন সাধারণ যাত্রীরা। 

পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ নতুন কোনও ঘটনা নয়। খাস কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্ত, প্রায়ই এই খবর পাওয়া যায়। এছাড়াও মেদিনীপুরেই আজ জোড়া শ্যুটআউটের খবরও সামনে আসে। দু’জায়গায় গুলি চলে। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রাত ৮টা নাগাদ যমুনাবালি এলাকায় একটি ধাবায় ঢুকে ১ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। ধাবার মালিক না থাকায় এক কর্মচারীকে মারধর করে শূন্যে ২ রাউন্ড গুলি চালায় তারা। হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। 

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget