এক্সপ্লোর

Fraud Case: ফোন হ্যাক করে পরিচিতদের হেনস্থা, প্রতারণার চেষ্টার অভিযোগ বাঙালি সুরকারের

প্রথমে লাগাতার এসএমএস। পরে হোয়াটসঅ্যাপ। একাধিক নম্বর ব্লক করেও মেলেনি রেহাই। ফোন হ্যাক করে পরিচিতদের নম্বরে এসএমএস পাঠিয়ে হেনস্থা করার অভিযোগ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ব্যাঙ্ক (Bank) থেকে ঋণ (Loan) না নেওয়া সত্ত্বেও ঋণ শোধের জন্য চাপ। টাকা দিতে রাজি না হওয়ায় মোবাইল ফোনের কনট্যাক্ট লিস্ট ও গ্যালারি হ্যাক করে পরিচিতদের কাছে হেনস্থা করার অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের মুম্বই নিবাসী রাজ্যের এক সুরকারের। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রথমে লাগাতার এসএমএস। পরে হোয়াটসঅ্যাপ। একাধিক নম্বর ব্লক করেও মেলেনি রেহাই। ফোন হ্যাক করে পরিচিতদের নম্বরে এসএমএস পাঠিয়ে হেনস্থা করার অভিযোগ। অভিনব উপায়ে প্রতারণার চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মুম্বই নিবাসী রাজ্যের এক সুরকার। নাম অনুরাগ হালদার। বারাসাতের বাসিন্দা এই ব্যক্তি পেশাগত কারণে থাকেন মুম্বইতে। তাঁর অভিযোগ, কোনও ব্যাঙ্ক থেকে ঋণ না নেওয়া সত্ত্বেও ঋণ শোধের জন্য চাপ দিয়ে সম্প্রতি তাঁর মোবাইল ফোনে কয়েকটি এসএমএস আসে। উত্তর না দেওয়ায় আসতে থাকে হোয়াটসঅ্যাপ মেসেজ।

নানা অছিলায় ব্যাঙ্ক থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে একাধিকবার। প্রতি ক্ষেত্রেই এই ফোনকেই মাধ্যম করেছে প্রতারকরা। কখনও এটিএম নম্বর চেয়ে কখনও বা ব্যাঙ্কের ম্যানেজার নাম করে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ফাঁদে যাতে কেউ পা না দেন, তার জন্য চালানো হয়েছে সচেতনতমূলক প্রচারও। কিন্তু সচেতন হয়েও মিলছে না রেহাই। এবার অভিনব উপায় প্রতরণার চেষ্টার অভিযোগ।  মুম্বইনিবাসী সুরকার অনুরাগ হালদারের অভিযোগ, “কোনও লোন নিইনি, তা সত্বেও টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়।’’ অনুরাগের দাবি, নম্বর ব্লক করে দিয়েও রেহাই মেলেনি। ফোন হ্যাক করে পরিচিতদের কাছে আপত্তিকর মেসেজ পাঠিয়ে হেনস্থা করা হয়। তিনি বলেন, “নম্বর ব্লক করে দিই। তখন মোবাইল হ্যাক করা হয়। পরিচিতদের কাছে আপত্তিকর মেসেজ পাঠানো হয়।‘’ শেষমেষ পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata: ডি এল খান রোডে সাতসকালে লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget