এক্সপ্লোর

Kolkata: ডি এল খান রোডে সাতসকালে লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক

Kolkata Accident: লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক। সকাল ৭টা নাগাদ ডি এল খান রোড ও পিটিএসের মাঝে দুর্ঘটনা ঘটে। পিটিএসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিনিডোর।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাতসকালে পিটিএসের কাছে ডি এল খান রোডে দুর্ঘটনা। লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক। সকাল ৭টা নাগাদ ডি এল খান রোড ও পিটিএসের মাঝে দুর্ঘটনা ঘটে। পিটিএসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিনিডোর। রাস্তায় ছড়িয়ে পড়ে লুব্রিক্যান্ট। ফলে যান চলাচলে সমস্যা দেখা দেয়। মিনিডোরের চালক এসএসকেএমে চিকিত্সাধীন। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। লুব্রিক্যান্ট ছড়িয়ে থাকায় রাস্তায় বাইক উল্টে আহত হয়েছেন ২ জন।

উল্লেখ্য, ২ দিন আগেই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার সম্মুখিন হয়েছিলেন এক ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিতে যাওয়ার পথে সাংঘাতিক দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) উস্তির উত্তরকুসুমের কারবালার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী দুর্ঘটনার কবলে পড়ে। যদিও ওই ছাত্রীকে অবশেষে হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সহায়তায় এগিয়ে আসেন উস্তি থানার পুলিশ, স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ। 

ঠিক কী ঘটে এদিন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মামার বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে উস্তি থানার কেঁশলী এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাইকটি ধাক্কা মারে একটি গাছে। দুর্ঘটনায় বেশ আহত হয় ওই ছাত্রী। গুরুতর জখম অবস্থায় পরীক্ষার্থীকে স্থানীয়রা বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপর ছাত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা তখন তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

কিন্তু মাধ্যমিক তো জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষা দিতে যাওয়ার পথেই এমন দুর্ঘটনা। তাহলে পরীক্ষার কী হবে? ছাত্রীর এমন অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে যান স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ। তাঁরা চিকিৎসকের সঙ্গে কথা বলেন। পড়ুয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তারপর হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রীর অভিভাবক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget