এক্সপ্লোর

Kolkata: অনলাইন অ্যাপে বন্ধুত্ব, তারপরই প্রতারণা, নয়া চক্রের পর্দাফাঁস পুলিশের, গ্রেফতার ১

Kolkata News: ব্যক্তি জ্ঞান ফিরলে দেখেন তাঁর টাকা, ব্যাগ, ঘড়ি সবই খোয়া গেছে। পাশাপাশি ফোনের ওটিপি নিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকার জিনিস কেনা হয়েছে। 

রঞ্জিত সাউ, কলকাতা: প্রতারণার (Fraud) নয়া ফন্দি। অনলাইন অ্যাপের (online app) মাধ্যমে বন্ধুত্ব করে। তারপরেই প্রতারণা। অত্যাধুনিক এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম (Bidhannagar Cyber Crime) থানার পুলিশ। সোনারপুর (Sonarpur) থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত এক মহিলাকে। 

নয়া পদ্ধতিতে প্রতারণার পর্দাফাঁস

নতুন পদ্ধতিতে চলছিল প্রতারণা চক্র। অনলাইন অ্যাপের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব, তারপরেই প্রতারণা। পুলিশ সূত্রে খবর, লেকটাউনের বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করে জানান, যে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর এক মহিলার সঙ্গে পরিচয় হয়। বেশ কিছুদিন ধরেই কথাবার্তার মাধ্যমে সম্পর্ক গভীর হয় দু'জনের মধ্যে।

এরই মাঝে জুলাই মাসে সল্টলেকের একটি তিন তারা হোটেলে যাওয়ার কথা ছিল দুজনের। তবে ২৯ জুলাই সেই হোটেলে ব্যক্তির আগেই পৌঁছে যায় ওই মহিলা। তিনি আগে থেকেই ঘরে খাবার খাচ্ছিলেন বলে অভিযোগকারীর দাবি। এরপর সেই যুবক ঘরে ঢুকলে সেই খাবার ওই ব্যক্তিকেও খাওয়ান ওই মহিলা, দাবি অভিযোগকারীর। এরপর হঠাৎই জ্ঞান হারান ওই ব্যক্তি। এর পরের দিন হোটেলের কর্মীরা দেখতে পান সেই ঘরে জল চলছে। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। কর্মীরা দেখতে পান ওই ব্যক্তি খাটে ঘুমোচ্ছেন। হোটেলের কর্মীদের ডাকে প্রায় ৩০ ঘণ্টা পর জ্ঞান আসে ওই যুবকের। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ব্যক্তি উঠে দেখেন তাঁর টাকা, ব্যাগ, ঘড়ি সবই খোয়া গেছে। পাশাপাশি ফোনের ওটিপি নিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকার জিনিস কেনা হয়েছে। 

আরও পড়ুন: Gardenreach Money Case: গার্ডেনরিচের টাকা উদ্ধারকাণ্ডে স্ক্যানারে আমিরের বাবা পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খান

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে সোনারপুর এলাকার বাসিন্দা আলো দেবের নাম। গতকাল সোনারপুর এলাকায় হানা দিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয়। আদালত তাকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

দিন দুই আগে ব্যবসায়িক লেনদেনে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। মালদায় (Malda News) গ্রেফতার করা হয় ব্যবসায়ী ও তাঁর ছেলেকে (Father and Son Arrested)। কলকাতা পুলিশের একটি দল ৯ সেপ্টেম্বর মালদার অভিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget