এক্সপ্লোর

Suvendu Adhikari : ভাইপো থেকে সোনাপাপ্পু, তৃণমূলের এই ৪ নেতার কার কত সম্পত্তি ? ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on Corruption : ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার দুর্নীতি ও নেপথ্যের দুর্নীতিবাজদের কথা তুলে ধরেন। ফাঁস করলেন ৪ জনের নামও।

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট পরিবর্তন ঘটেছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালকে একেবারে ধূলিসাৎ করে বাংলায় প্রথম বার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরাট জয়ের জন্য সোমবার ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য বিজেপি। এই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার দুর্নীতি ও নেপথ্যের দুর্নীতিবাজদের কথা উল্ল্যেখ করেন। স্পষ্ট করে জানান, ''৪ জনের নাম বলব, তারা কীভাবে বাংলাকে লুঠ করেছে আপনাদের জানা নেই।''

২০২১-এ নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে। দু-বারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন তিনি। বিশেষ করে দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই আগুনেই ঘি ঢেলে এমন ৪ জনের নাম বললেন তিনি, যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। শুধু নাম নয়, বাংলাকে লুঠ করে তাঁদের কত সম্পত্তি রয়েছে, তার হিসেবেও দিলেন শুভেন্দু অধিকারী। 

তৃণমূলের কার কার নাম ও সম্পত্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?

১. বেলেঘাটার রাজু নস্কর - ১৮ টা সম্পত্তি রয়েছে তাঁর নামে।  
২. কসবার সোনা পাপ্পু - ২৪ টা সম্পত্তি রয়েছে তাঁর নামে। 
৩. ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় - তাঁর কোম্পানি লিপ‌্স অ্যান্ড বাউন্ডস-এর ১৪টা , নিজের নামে ৪টা, অভিষেকের বাবার নামে ৬টা সম্পত্তি। মোট ২৪ টা সম্পত্তি রয়েছে। 
৪. জাভেদ খানের ছেলে - তাঁর নামে ৯০ টা সম্পত্তি রয়েছে। 

আরও পড়ুন - 'আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব', ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কী বার্তা মুখ্যমন্ত্রীর

এই তথ্য প্রকাশ্য জনসভায় ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জি কর থেকে কামদুনি, কসবা ল কলেজ থেকে শুরু করে রামপুরহাট, সব অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

এর পাশাপাশি ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, "সবচেয়ে বড় কী জিনিস জানেন ? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট দিয়েছেন...মিত্র ইনস্টিটিউশন...চারটি বুথেই আপনাদের শুভেন্দুর লিড। যিনি নিজের বুথে জিততে পারেন না, তাঁকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। আপনার রাজনৈতিক দিন শেষ। টা টা, বাই বাই, খতম...পুরা খতম।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget