এক্সপ্লোর

Gangasagar Mela: গঙ্গাসাগরের পুণ্যার্থীদের মধ্যে ৯ জন কোভিড পজিটিভ, মাস্ক-হীন অধিকাংশ

Gangasagar Mela 2022 Corona Test: এদিন সকাল ৭ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত করোনা পরীক্ষা করান গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থী। তার মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গঙ্গাসাগর মেলার আগে আউট্রাম ঘাটে ভিড় করেছেন পুণ্যার্থীরা। সেখানে পুরসভার ক্যাম্পে করোনা রিপোর্ট পজিটিভ আসা পুণ্যার্থীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। আজ আউট্রাম ঘাটে গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থীর কোভিড টেস্ট হয়। ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

এদিকে গঙ্গাসাগরের এক পুণ্যার্থী জানালেন, "কোই দওয়া সে, ডক্টর সে করোনা নেহি যায়েগা। দয়া ধর্ম করো। করোনা অটোমেটিক চলা যায়েগা।" (কোনও ওধুধে, ডাক্তার দিয়ে করোনা তাড়ানো যাবে না। দয়া ধর্ম করতে হবে। করোনা অটোমেটিক চলে যাবে। কেউ বাতলে দিচ্ছেন করোনা নিরাময়ের ওষুধ! কারও আবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরও নাটকের অন্ত নেই। 

শনিবার এ ছবি দেখা গেল আউট্রাম ঘাটে কলকাতা পুরসভার টেস্টিং সেন্টারে। এদিন সকাল ৭ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত করোনা পরীক্ষা করান গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থী। তার মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।  রিপোর্ট পজিটিভ এসেছে, কিন্তু তাতে কী? কখনও মাস্ক খুলে শিবিরের ভেতরে সতীর্থের সঙ্গে চলছে গল্প। গঙ্গাসাগর মেলার জন্য আসা পুণ্যার্থীদের একটা বড় অংশের মুখেই নেই মাস্ক। কেউ কেউ নিয়মরক্ষা করেছেন। থুতনিতে মাস্ক রেখেই চলছে মোবাইল ঘাঁটাঘাঁটি। 

আরও পড়ুন, 'ভুলে গেছি , ব্যাগে আছে', মাস্কের বদলে মাফলার মুখে! কোভিড ঝড়ের মাঝেই অনিয়ম চিত্র রাজ্যে

কেউ তো আবার...মাস্কহীন মুখে বলছেন করোনা মোকাবিলার পথ। এদিকে, পুরসভার তরফে বাবুঘাটেও করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। তবে বিকেল ৪টে পর্যন্ত সেখানে পরীক্ষার জন্য কেউ আসেননি। শিয়ালদা স্টেশনেও শনিবার করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন কোনও পুণ্যার্থী সেখানে টেস্টের জন্য না এলেও, স্টেশনে আসা মৃদু উপসর্গ থাকা যাত্রীদের কেউ কেউ টেস্ট করান। বিকেল ৪টে পর্যন্ত ৪০ জনের টেস্ট হয়। তাঁদের মধ্য ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। টানা দু’দিন ১৮ হাজারের বেশি দৈনিক সংক্রমণ।গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে প্রায় ৩০ শতাংশ। কলকাতায় ৭ হাজারের উপরেই রইল দৈনিক সংক্রমিতর সংখ্যা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget