এক্সপ্লোর

Mask Rule: 'ভুলে গেছি , ব্যাগে আছে', মাস্কের বদলে মাফলার মুখে! কোভিড ঝড়ের মাঝেই অনিয়ম চিত্র রাজ্যে

শনিবার সকালে, কসবা বাজারে গিয়ে দেখা গেল, বহু ক্রেতার মুখেই নেই মাস্ক। একই অবস্থা বিক্রেতাদেরও।

কলকাতা: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। তার মধ্যেই, কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল অসেচতনার ছবি। অনেক ক্রেতা ও বিক্রেতার মুখে নেই মাস্ক। উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। 

মাস্ক কেন নেই? এ প্রশ্নের জবাবে কসবা বাজারের এক বিক্রেতা জানান, চা খাচ্ছিলাম তাই। অনেকে আবার বলেছেন দোকানে পুজো করছিলেন, ধুনো দিয়েছেন তাই মাস্ক পরেননি। শনিবার সকালে, কসবা বাজারে গিয়ে দেখা গেল, বহু ক্রেতার মুখেই নেই মাস্ক। একই অবস্থা বিক্রেতাদেরও। করোনার মারাত্মক সংক্রমণের মধ্যেও, চূড়ান্ত অসচেতনতার ছবি। বাজারে মাস্ক-হীনদের ভিড়।

অনেকের মুখে মাস্ক থাকলেও, তা থুতনির কাছে নামানো। এক ক্রেতা জানালেন তিনি 'ভুলেই গিয়েছেন' মাস্ক পরতে। আরেক জনের কথায়, 'ব্যাগে রয়েছে'। কেউ আবার মাফলারকেই মাস্ক করে পড়ে নিলেন। জিজ্ঞেস করতেই হাজির একের পর এক অজুহাত। ভিড়ের মধ্যে বিনা মাস্কেই চলছে বেচাকেনা।

তবে উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। এখানে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই মাস্ক পরেছেন। চিকিত্‍সকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে বেরোনো মাস্ট! কিন্তু তারপরেও অনেক জায়গাতেই ধরা পড়ছে অসচেতনতার ছবি।  

এদিকে, রাজ্যে এই নিয়ে টানা দু'দিন ১৮ হাজারের ওপরে রইল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৩০ হাজার ৭৫৯। এদিন করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু বেড়ে হল ১৯ হাজার ৮৮৩। 

এদিকে, করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ১১২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৪৮ হাজার ৮২১ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৫ জন। গতকালের তুলনায় ১০ হাজার ৬৭১ বৃদ্ধি পেয়েছে। লাফিয়ে বেড়েছে পজিটিভিটির হার। শনিবারের প্রকাশিত বুলেটিন অনুসারে, পজিটিভিটি রেট ২৯.৬০ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৩৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৬ জন। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণাতেও রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget