এক্সপ্লোর

Gangasagar Mela: সাগর মেলার প্রথম দিনেই বিপত্তি, ঘন কুয়াশার জেরে ব্যাহত হল ভেসেল পরিষেবা

Gangasagar Mela 2024: কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সাগর মেলার প্রথম দিনেই বিপত্তি। ঘন কুয়াশার জেরে ব্যাহত হল ভেসেল পরিষেবা। প্রায় দেড়-দু’ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকল পারাপার। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। সকাল ৮টা থেকে ভেসেল চলাচল শুরু হলেও, এখনও তা অনিয়মিত। 

দুর্ঘটনা এড়াতে প্রশাসন বন্ধ করে দেয় ভেসেল পরিষেবা। কাকদ্বীপের লট নং আটের জেটিঘাটে দীর্ঘ লাইন পড়ে যায় পুণ্যার্থীদের। 

গতকালই গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সাগরের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান ভারত সেবাশ্রমে। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। রাতে গঙ্গাসাগরেই ছিলেন তিনি। আজ জয়নগরের বহড়ু হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা  রয়েছে। এই সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগরে পৌঁছে সভা করবেন মুখ্যমন্ত্রী। সভা সেরে আজই ফিরবেন কলকাতায়। বাবুঘাটেও আজ তাঁর একটি কর্মসূচি রয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলার কিছুদিন আগেই একটি বিপজ্জনক চরের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল ভেসেল পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছিল গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে সাধারণ মানুষকে। প্রসঙ্গত, ২০১৩ সালে মুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়ে গেছে আস্ত চর। কপিলমুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট এইট থেকে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া। সেখান থেকে আরও এক ঘণ্টার পথ গঙ্গাসাগর।                                               

আরও পড়ুন, সরকারি স্কুলে ব্যবসা হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, বিরক্তি প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কিন্তু বিপত্তি অন্য জায়গায়। মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি বার্জকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে না। পরে তা আদৌ কেটে তোলা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।                                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget