এক্সপ্লোর

Gangasagar Mela: সন্ধে পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে

Gangasagar 2023: মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে।

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে।

মকর সংক্রান্তির পুণ্যস্নানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন। টহল দিচ্ছে পুলিশ। মেলা চত্বরে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) ছাড়াও মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনী (Coast Guard)। স্পিড বোটের পাশাপাশি, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে গতকালের মতো আজও সাগরের কচুবেড়িয়া লট এইট থেকে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে জমজমাট বীরভূমের জয়দেবের মেলাও। অজয়ের পাড়ে এবারও বাউল মেলায় বিপুল জনসমাগম। কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের তরফে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে দমকলমন্ত্রী। 'জাতীয় মেলা হিসেবে ঘোষিত হোক গঙ্গাসাগর', দাবি মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)।

শনিবারও ভিড় দেখা গিয়েছিল গঙ্গাসাগরে (Ganga Sagar)। সেদিন মাহেন্দ্রক্ষণ শুরু হওয়ার পরেই শুরু হয় স্নান। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবার দু'দিনই সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভোর থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। স্নান করার জন্যে সাগরের পাঁচটি ঘাটের মধ্য অন্যতম গুরুত্বপূর্ণ ২নম্বর ঘাট। কিন্তু সেই ঘাটটি বন্ধ থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, রবিবার সূর্যোদয় থেকে সকাল ১১.৪৫ পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ (Makar Sankranti)।

জয়দেবের মেলাতেও ভিড়:
ভোরের আলো ফোটার আগেই বীরভূমে (Birbhum) অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা। চারদিন ধরে মেলা চলবে। প্রশাসনের তরফে অজয়ের বুকে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে পর্যটক ও পুণ্যার্থীরা এসেছেন।
|
আরও পড়ুন: কুয়াশায় ঢাকা চারদিক, দেরিতে বহু ট্রেন, সমস্যা বিমান চলাচলেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget