এক্সপ্লোর

Dense Fog Problem: কুয়াশায় ঢাকা চারদিক, দেরিতে বহু ট্রেন, সমস্যা বিমান চলাচলেও

Weather Update:দূরপাল্লার ট্রেনে প্রভাব পড়লেও লোকাল ট্রেনে কোনও প্রভাব নেই।

ব্রতদীপ ভট্টাচার্য ও সুনীত হালদার, কলকাতা ও হাওড়া: স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি উপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। প্রবল কুয়াশার কারণে ধাক্কা খেয়েছে ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যা দূরপাল্লার ট্রেনেও। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন হাওড়ায় দেরিতে ঢুকেছে।                          

কোন কোন ট্রেনে দেরি:
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,

  • ডাউন জোধপুর এক্সপ্রেস আ়ড়াই ঘণ্টা
  • ডাউন অমৃতসর মেল ৬ ঘণ্টা ২০ মিনিট
  • ডাউন দুন এক্সপ্রেস ৫ ঘণ্টা
  • ডাউন বিভূতি এক্সপ্রেস ও ডাউন কালকা মেল ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলছে।
  • দক্ষিণ-পূর্ব রেলের শাখায় সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন পুণে-আজাদ হিন্দ এক্সপ্রেস।
  • কুয়াশার কারণে আজ সকালে পুরী এক্সপ্রেস দেড়ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢোকে।
  • হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে, সকাল ৮টা ৫০-এ ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

প্রভাব নেই লোকাল ট্রেনে:
দূরপাল্লার ট্রেনে প্রভাব পড়লেও লোকাল ট্রেনে কোনও প্রভাব নেই বলে জানানো হয়েছে রেলের তরফে।                           

বিমান চলাচলে সমস্যা:
ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রবিবারের সকাল। সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দরে গতকাল রাত সাড়ে ৩টে থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় ৫টি বিমান অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে সমস্ত বিমান দেরিতে ছাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও, দিনভর ভোগান্তি চলবে বলে আশঙ্কা করছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবারও ঊর্ধ্বমুখী ছিল পারদ। কুয়াশার দাপট ছিল। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে শীত ফেরার আশা অধরাই থেকে যাবে এই মরসুমে। সোমবার থেকে পারা-পতন শুরু হবে।  কলকাতায় তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।  বুধবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছিল।   

আরও পড়ুন: সন্ধে পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে

সেরা শিরোনাম

Miami Plane Crash : ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : পুজোর আগে দেড় হাজার টাকা! বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা দেওয়া শুরু, মুখ্যমন্ত্রী বললেন...
পুজোর আগে দেড় হাজার টাকা! বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা দেওয়া শুরু, মুখ্যমন্ত্রী বললেন...
Mirik Landslide : প্রকৃতির তাণ্ডব শুরু মিরিকে, নদীতে ধস, মেঘ ভাঙা বৃষ্টির আতঙ্ক চরমে !
প্রকৃতির তাণ্ডব শুরু মিরিকে, নদীতে ধস, মেঘ ভাঙা বৃষ্টির আতঙ্ক চরমে !

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget