এক্সপ্লোর

Fog : ঘন কুয়াশায় বিপন্ন ৬০০ পুণ্যার্থী, মুড়িগঙ্গার চড়ায় রাতভর আটকে ভেসেল

মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে গেল ভেসেল। বিপাকে পড়লেন পুণ্যার্থীরা। রাতভর ভেসেলেই আটকে রইলেন সাগর ফেরত ৬০০  - রও বেশি যাত্রী।

হিন্দোল দে, সাগর : ঘন কুয়াশার ( Fog )  চাদরে ঢেকেছে শহর থেকে গ্রাম। দৃশ্যমান্যতা কমে গিয়েছে জেলায় জেলায়। এর জেরে রীতিমতো অসুবিধেয় পড়েছে যান চলাচল ব্যবস্থা। সাগরে ( gangasagar )  পুণ্যস্নান সেরে ফেরার পথেও ফেরা বিপন্ন হল অনেক পুণ্যার্থীর। 

ঘন কুয়াশার জেরে ঘোড়ামারা দ্বীপের কাছে, মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে গেল ভেসেল। বিপাকে পড়লেন পুণ্যার্থীরা। রাতভর ভেসেলেই আটকে রইলেন সাগর ফেরত ৬০০  - রও বেশি যাত্রী। সকালে কাকদ্বীপের এসপিডিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় উদ্ধারকাজ।

পুণ্যার্থীদের ( Pilgrims )  উদ্ধারে পৌঁছেছে উপকূলরক্ষী বাহিনীর হোভার ক্রাফট। সোমরাত ১০টা নাগাদ সাগরের কচুবেড়িয়া থেকে ৩টি ভেসেল ছাড়ে। কাকদ্বীপের লট এইটে আসার পথে, ঘন কুয়াশা থাকায়, দিগভ্রষ্ট হয়ে ২টি ভেসেল মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায়। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের কাছে খাবার ও জল পৌঁছে  দেওয়া হয়। সকালে কাকদ্বীপের এসপিডিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় উদ্ধারকাজ। 

আরও পড়ুন : 

কনকনে ঠান্ডার মাঝেই হালকা বৃষ্টির ইঙ্গিত দার্জিলিংয়ে, হবে কি তুষারপাত?

রবিবার ছিল মকর সংক্রান্তি উৎসব। ঘন কুয়াশার চাদরে কালও ঢেকে ছিল জেলার রাস্তা। দৃশ্যমান্যতা কমে যাওয়ায় কাটোয়া থেকে নদিয়া সংযোগকারী বল্লভপাড়া ফেরিঘাটে লঞ্চ চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। সমস্যায় পড়েন কয়েকশো যাত্রী। কুয়াশার কারণে যাত্রী সুরক্ষার কথা ভেবেই পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। 
হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ে। হাওড়ায় দেরিতে ঢোকে আরও কয়েকটি ট্রেন। তবে লোকাল ট্রেন চলাচলের ওপর তেমন প্রভাব পড়েনি বলে জানায় রেল । 

সোমবারও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে  শহর। ফের নামে পারদ। এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার থেকে ফের ঊর্ধ্বগামী হবে পারদ। মাঘের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও হাওড়ায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget