এক্সপ্লোর

Bharat Jodo Yatra: সকাল সকাল সাগর থেকে জল তুলে কপিল মুনি আশ্রমে পুজো, বাংলায় শুরু হল ‘ভারত জোড়ো যাত্রা’

Adhir Ranjan Chowdhury: গঙ্গাসাগর (Gangasagar) থেকে দার্জিলিং (Darjeeling)  পর্যন্ত এই পদযাত্রায় শামিল হতে বহু কংগ্রেস কর্মী, সমর্থকরা চলে আসেন গঙ্গাসাগরে।

গঙ্গাসাগর: দলের প্রতিষ্ঠা দিবসের দিন, অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলায় শুরু হল কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)। সাগর থেকে পাহাড়, প্রায় ৮০০ কিলোমিটার পদযাত্রা হবে। মোদি সরকারের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সরব হবে কংগ্রেস (Congress)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নেতৃত্বে বাংলায় শুরু হল 'ভারত জোড়ো যাত্রা'। আবদুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠকরা থাকছেন এই পদযাত্রায়।

মোদি সরকারের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সরব হবে কংগ্রেস

গঙ্গাসাগর (Gangasagar) থেকে দার্জিলিং (Darjeeling)  পর্যন্ত এই পদযাত্রায় শামিল হতে বহু কংগ্রেস কর্মী, সমর্থকরা চলে আসেন গঙ্গাসাগরে। বুধবার সাগর থেকে জল তুলে, কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে শুরু হয় 'ভারত জোড়ো যাত্রা'। ইতিমধ্যেই দেশজুড়ে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছেন রাহুল গান্ধী। বাংলাতেও শুরু হল পদযাত্রা।

এ দিন সকালে পদযাত্রায় নেতৃত্ব দিতে দেখা যায় অধীরকে। বাংলায় পদযাত্রার কারণ জানতে চাইলে আনন্দের ক্যামেরায় তিনি বলেন, "মানুষের উৎসাহ দেখে ভাল লাগল। যখন পদযাত্রা শুরু করলাম, পতাকা উত্তোলন করলাম দলের, এলাকার মানুষ জন সমবেত হয়েছিলেন। তাঁরাই আমনাদের অনুপ্রেরণা জোগালেন।"

আরও পড়ুন: Madan Mitra: সত্তর ছুঁইছুঁই মদনের নয়া ইনিংস, নেতা থেকে পুরোদস্তুর অভিনেতা, প্রথম ছবিই ‘সাথী’র পরিচালকের সঙ্গে

নেহরু-গান্ধী পরিবারের উত্তরাধিকার রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ার নিয়ে যখন প্রমাদ গুনছেন অনেকে, সেই সময়ই কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা করেন রাহুল। বিগত কয়েক দিনে তাতে ব্যাপক সাড়া মিলেছে। রাহুলের ভাবমূর্তি রক্ষায় এই পদযাত্রা সহায়ক হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলে। 

সেই আবহেই এ দিন বাংলায় 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা করলেন অধীর। তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রার মাধ্যমে দেশের কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করেছেন। কংগ্রেসের জন্য এটি ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলার কংগ্রেস কর্মী, জন-প্রতিনিধি হিসেবে তাই আণরা এখানে পদযাত্রার প্রস্তাব দিই। আজ ২৮ ডিসেম্বর। আজকের দিনে ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। পদযাত্রার সূচনার জন্য এই দিনটিকেই বেছে নিলাম।"

বাংলায় 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা করলেন অধীর

'ভারত জোড়ো যাত্রা'কে বিজেপি-র বিভাজন এবং ঘৃণার বিরুদ্ধে দেশকে একজোট করার উদ্যোগ হিসেবেই এ যাবৎ তুলে ধরেছেন কংগ্রেস নেতারা। কিন্তু বাংলাতেও কি কংগ্রেসের নিশানায় শুধুমাত্র বিজেপি-ই থাকবে! নাকি তৃণমূল সরকারকে নিশানা করবেন তাঁরা! জবাবে অধীর বলেন, "দেশের সার্বিক পরিস্থিতি বিচার করে রাহুল গান্ধীর মূল স্লোগান বিজেপি-র বিরুদ্ধে। কিন্তু সাড়ে ৩ হাজার কিলোমিটার যাত্রাপথে প্রদেশের মানুষের দুঃখ, যন্ত্রণাও শুনছেন তিনি। তুলে ধরছেন নিজের ভাষণে। তাই বিজেপি-র বিরুদ্ধেই শুধু বলতে হবে, আর কারও সমালোচনা করা যাবে না, এমন কোনও বাধ্যবাধকতা নেই আমাদের। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget